সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

সাঈদ খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল আলম।
আজ সোমবার (৪ ডিসেম্বর ২০২৩) সকাল সাড়ে ১০টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ বৈধতা ঘোষণা করেন তিনি।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন উপস্থিত ছিলেন। তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করায় রিটার্নিং অফিসারকে ধন্যবাদ জানান মোহাম্মদ সাঈদ খোকন।
ঢাকা-৬ আসনে মনোনয়ন বৈধ ঘোষণার পর মোহাম্মদ সাঈদ খোকনের প্রতিক্রিয়া জানতে চান গণমাধ্যম কর্মীরা। এ সময় মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আমাদের নেত্রী সব সময় বলে থাকেন যে, আমরা সব সময়ই প্রতিশ্রুতিবদ্ধ একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। দেশের সব আসনে একাধিক প্রার্থীতার মধ্য দিয়ে আমরা একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি। প্রধানমন্ত্রী জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা পূরণের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা খুবই খুশি আমরা একটি উৎসবমুখর নির্বাচন জাতির কাছে উপহার দিতে যাচ্ছি, ইনশাআল্লাহ।
ভোট কি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হতে যাচ্ছে নাকি প্রতিপক্ষ বড়ই ক্ষমতা হীন; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘এটা সম্পূর্ণ নির্ভর করবে তাদের ওপর। লাঙ্গলের জোয়াল কাঁদে নিলে কতটা ভারী লাগে, কতটা হালকা লাগে সেটা যে জোয়াল টানবে সে-ই বুঝবে। আমরা তো নৌকার মাঝি উজানের নাও বেয়ে অভ্যস্ত। ইনশাআল্লাহ, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে বিজয় ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।
দেশের নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে। ৭ জানুয়ারির ভোট প্রশ্নবিদ্ধ হবে নাকি প্রশ্নহীন হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আমরা সব সময় বলে আসছি একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য এং নিরপেক্ষ নির্বাচন এই জাতিকে উপহার দিতে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতি পূরণের মধ্য দিয়েই সারা বিশ্বের সর্বস্তরের কাছে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে ইনশাআল্লাহ।’
শরিকদের সঙ্গে ঢাকা-৬ আসন কম্প্রোমাইজ সেন্সের দিকে যাবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ সাইদ খোকন বলেন, ‘আমি আশা করি এই ধরনের কিছু হবে না। ইনশাআল্লাহ ঢাকা-৬ আসনে আমি নৌকা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব। সেই লক্ষ্যে নগরবাসী এবং দেশবাসীর কাছে আমি দোয়া কামনা করছি।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমার প্রয়াত বাবা মোহাম্মদ হানিফ তাঁর নিজের জীবন দিয়ে নেত্রীকে রক্ষা করেছিলেন। যা স্মৃতির পাতায় স্বরণীয় হয়ে রয়েছে। আমি তাঁর সন্তান। আমার নেত্রীর যেকোনো সিদ্ধান্ত আমি মাথা পেতে নিতে প্রস্তত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories