সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

শেখ মনির জন্মদিনে যুবলীগের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৭ বার

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছে যুবলীগ।
আজ সোমবার (৪ ডিসেম্বর) সকালে বনানী কবরস্থানে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্ব শ্রদ্ধা জানানো হয়।
এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা শেষে ১৫ আগস্টে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ ফজলুল হক মনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে শেখ মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা আরজু মনিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।
তিনি ঢাকা নবকুমার ইনস্টিটিউট থেকে মাধ্যমিক এবং জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ১৯৬০ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন শেখ মনি। বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে দেশে যুব রাজনীতির সূচনা করেন তিনি। শেখ মনি ১৯৬২-৬৩ সালের মেয়াদে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন। তিনি দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস এবং বিনোদন পত্রিকা সাপ্তাহিক সিনেমার সম্পাদক ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories