মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

বিশ্বকাপ ফাইনালে হারের বদলা ৪-১ ভারতের সিরিজ জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৭ বার

দুই সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপের ফাইনালে হারের কষ্টটা লাঘবে টি-টোয়েন্টি সিরিজে একটু বেশিই সিরিয়াস ছিল সূর্যকুমারের নেতৃত্বাধীন তারুণ্য নির্ভর ভারত। রায়পুরে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি জয় নিশ্চিত করেছে ভারত।
সিরিজের শেষ ম্যাচে সূর্যকুমারের লক্ষ্য ছিল সিরিজ জয়ে ব্যবধান বাড়ানো। বেঙ্গালুরুতে শেষ ম্যাচে ৬ রানে জিতে ৪-১ এ সিরিজ জয়ের উৎসব করেছে ভারত।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে বেন দ্বারশুইস (২/৩০) এবং জেসন বেহরেনডর্ফ এর বোলিংয়ে (২/৩৮) ভারতকে ১৬০/৮-এ আটকে ফেলে বাংলাদেশ। শ্রেয়াস আইয়ার ৩৭ বলে ৫ চার, ২ ছক্কায় ৫৩, অক্ষয় প্যাটেল ২১ বলে ৩১ রান করেছেন।
১৬১ রানের চ্যালেঞ্জ নিয়ে ব্যাটিং পাওয়ার প্লে-তে (৫০/২) জয়ের আবহ পেয়েছিল অস্ট্রেলিয়া। বেন ম্যাকডরমটের ফিফটিতে (৩৬ বলে ৫৪) জয়ের কক্ষপথে ছিল অস্ট্রেলিয়া। শেষ ১২ বলে ১৭ রানের টার্গেটটা কঠিন মনে হয়নি।তবে ১৯তম ওভারে মুখেশ কুমার ৭ রানের বেশি খরচা করেননি।
শেষ ওভারে ১০ রানের টার্গেটটা কঠিন করে দিয়েছেন আর্শদ্বীপ সিং প্রথম ২ বল ডট দিয়ে তৃতীয় বলে ম্যাথু ওয়েডকে লং অনে ক্যাচ দিতে বাধ্য করে। শেষ ৩ বলে ১০ রান আর করা হয়নি অস্ট্রেলিয়ার। অক্ষয় প্যাটেল (৪-০-১৪-১), রবি বিঞ্চয় (৪-০-২৯-২) -এর মিতব্যয়ী বোলিং এবং মুখেশ কুমার (৩/৩০)ও আর্শদ্বীপ (২/৪০) এর উইকেট টেকিং বোলিংয়ে জয়ের কক্ষপথে থেকেও শেষ পর্যন্ত কক্ষচ্যুত হয়।
ভারত : ১৬০/৮ (২০.০ ওভারে)
অস্ট্রেলিয়া : ১৫৪/৮ (২০.০ ওভারে)
ফল : ভারত ৬ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : অক্ষয় প্যাটেল (ভারত)।
প্লেয়ার অব দ্য সিরিজ : রবি বিঞ্চয় (ভারত)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories