সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ফের পরাজয়, এবার ইংল্যান্ডের দুঃখ বাড়াল উইন্ডিজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩ বার

হতাশায় মোড়া বিশ্বকাপ শেষে উইন্ডিজ সফর দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ঘোষণা করেছিলেন জস বাটলার। কিন্তু উল্টো বিশ্বকাপ পরবর্তী অভিযাত্রা শুরু করতে হলো নিদারুণ হার দিয়ে। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শেই হোপের অপরাজিত সেঞ্চুরিতে স্বাগতিকদের কাছে ৪ উইকেটে হেরেছে ইংল্যান্ড।
রবিবার রাতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন জস বাটলার। হ্যারি ব্রুকের ৭১ রানের ইনিংসে ভর করে বোর্ডে ৩২৫ রান জড়ো করে তারা। জবাবে অধিনায়ক শেই হোপের দূর্দান্ত সেঞ্চুরি ও অ্যালিক আথানাজের ফিফটিতে ৭ বল বাকি থাকতেই অনায়াসে লক্ষ্যে পৌঁছায় উইন্ডিজ।
ইংল্যান্ডের হ্যারি ব্রুক ৭২ বলে ৭১ রানের ইনিংস খেলেন। জ্যাক ক্রলির ব্যাট থেকে আসে ৪৮ রান। ফিল সল্ট করেন ৪৫। ব্যাট হাতে বাটলার ব্যর্থ হলেও লোয়ার অর্ডারে স্যাম কারেনের ৩৮ ও ব্রায়ডন কার্সের ৩১ রানের সুবাদে তিনশ পেরোনো সংগ্রহ পায় ইংলিশরা। উইন্ডিজ বোলারদের মধ্যে গুদাকেশ মোতি, ওশান থমাস ও রোমারিও শেফার্ড দুটি করে উইকেট নেন।
৩২৬ রানের লক্ষ্যে নেমে শতরানের উদ্বোধনী জুটি গড়েন আথানাজে ও ব্র্যান্ডন কিং। ৩৫ রান করেন কিং। তবে ফিফটি তুলে নেন আথানাজে। ৬৫ বলে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। এর পর উইন্ডিজকে জয়ের বন্দরে নিয়ে যান শেই হোপ। শেষ ১০ ওভারে ১০৬ রান সংগ্রহ করে উইন্ডিজ। লক্ষ্য তাড়ায় যা দ্বিতীয় সর্বোচ্চ। ৮২ বলে ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি পূর্ণ করে ৮৩ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন।
শিমরন হেটমায়ার ৩০ বলে ৩২ রান করেন। রোমারিও শেফার্ডের ২৮ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস কার্যকর ভূমিকা রাখে জয়ে। ইংলিশ বোলারদের মধ্যে গাস অ্যাটকিনসন ও রহোন আহমেদ দুটি করে উইকেট পান। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories