রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

চাঁপাইনবাবগঞ্জে জেলা আ.লীগের দুই সহ-সভাপতিসহ ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ বার

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে জাতীয় পার্টি, জাকের পার্টি, এনপিপি ও স্বতন্ত্রসহ ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও ১৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। রবিবার (০৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে এসব মনোনয়নপত্র বাতিল ও বৈধ ঘোষণা করেন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ভোটার তালিকায় মৃত ব্যক্তির সাক্ষর থাকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম, ভোটার তালিকায় গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সম্পদের বিবরণ না থাকায় জাকের পার্টির মো. মানিক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ভোটার তালিকায় গরমিল থাকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী ডা. গোলাম রাব্বানী, ঋণখেলাপী থাকায় জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মুকুল এবং সম্পদের বিবরণ না দেয়ায় এনটিপির নাহিদ আহমেদের মনোনয়ন বাতিল হয়।
তিনটি আসনে ১৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সাংসদ ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, স্বতন্ত্র প্রার্থী সাবেক ও এমপি গোলাম রাব্বানী (আ.লীগ), জাতীয় পার্টির অধ্যাপক আফজাল হোসেন, বিএনএফ মনোনীত নুরুল ইসলাম জেন্টু, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মো. শামসুল হোদা, এনপিপি মনোনীত প্রার্থী আব্দুল হালিম ও জাকের পার্টির মো. আব্দুর রহিমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী ও বর্তমান সাংসদ মুহা. জিয়াউর রহমান, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস (আ.লীগ), স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চু (আ.লীগ), বাংলাদেশ কনগ্রেস আব্দুল্লাহ আল মামুন, জাতীয় পার্টির অ্যাড. আব্দুর রশীদ, বিএনএফ মনোনীত আজিজুর রহমানের মনোনয়ন বৈধ হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৭ নৌকার প্রার্থী ও বর্তমান সাংসদ আব্দুল ওদুদ, বিএনএম মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিন, বিএনএফ মনোনীত কামরুজ্জামান খান ও জাকের পার্টি মনোনীত বাবলু হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories