রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

৬ মাসের অন্তঃসত্ত্বা নুসরাত শুটিংয়ে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৭১ বার

অভিনেত্রী নুসরাত জাহান মা হচ্ছেন। আগামী সেপ্টেম্বরেই তার সন্তান পৃথিবীতে আসবে।নুসরাত বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। এরপরও কাজ থেকে বিরতি নিচ্ছেন না। গেলো সপ্তাহে শুটিং করেছেন, এ সপ্তাহেও বসে থাকেননি ঘরে। কলকাতার গণমাধ্যম সূত্রে এমনটাই জানা যায়।

মঙ্গলবার (২৯ জুন) কলকাতার একটি স্টুডিওতে হাজির হন নুসরাত জাহান। শুটিংয়ের ফাঁকে নিজের কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি। তাতে দেখা যায়, ফ্লোরার প্রিন্টেড হালকা সবুজ রঙের সালোয়ার কামিজ পরে আছেন অভিনেত্রী। তার চোখে-মুখে ঝলমলে ভাব। অন্তঃসত্ত্বা হয়েও নিজের রূপ-লাবণ্য ধরে রেখেছেন তিনি। আর সেই গ্ল্যামারাস রূপ ফুটিয়ে তুলছেন ক্যামেরার চিত্রে।যদিও নুসরাত জাহান এখনো নিজ থেকে মা হওয়ার ব্যাপারে তেমন কিছুই বলেননি। তবে ইতোমধ্যে তার বেবি বাম্পের ছবি এসেছে প্রকাশ্যে। তার সন্তানের পিতৃ পরিচয় এখনো ধোঁয়াশায় রয়ে গেছে।ভালোবেসে নুসরাত জাহান বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। তবে গেলো বছরই তারা আলাদা হয়ে গেছেন। বর্তমানে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম করছেন নুসরাত। নিখিলের সঙ্গে বিচ্ছেদ এবং যশের সঙ্গে প্রেমের ইস্যুতে নানা সমালোচনার শিকার হচ্ছেন এই অভিনেত্রী। তবে সব কিছুকে পাশ কাটিয়ে মাতৃত্বের সময়টাকে নিজের মতো উপভোগ করছেন নুসরাত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories