সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

টঙ্গীতে অনুমোদনহীন অর্থ লেনদেন সংক্রান্ত সমিতির ব্যবসা জমজমাট ॥ কোটি টাকা হাতিয়ে নেয়ার আশংকা এলাকাবাসীর

বিশেষ প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০৪ বার

গাজীপুরের টঙ্গী পাগাড় এলাকায় সরকার অনুমোদনহীন ব্যক্তি মালিকানায় একাধিক অর্থ লেনদেন সংক্রান্ত সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নামে গড়ে উঠেছে মাসিক সাপ্তাহিক ও দৈনিক সঞ্চয় ও ঋণদানের সমিতি।
এসব সমিতিতে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে দরিদ্র বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ তাদের আয়ের একটি অংশ জমা করে প্রতারিত হওয়ার আশংকা করছে স্থানীয় এলাকাবাসী।
এ ব্যবসার নেপথ্যে রয়েছে টঙ্গী পূর্ব থানার একটি ধর্ষন মামলার অভিযুক্ত মাসুদ রানা ওরফে চান্দু ও তার সহযোগী মানবতা বিরোধী মামলায় মৃত্যু দন্ডপ্রাপ্ত রাজাকার কামরুজ্জামানের ভাতিজা হিসেবে পরিচিত শেরপুর জেলা সদরের বাসিন্দা এবং পাগাড় এলাকার রিয়া স্টুডিওর মালিক মো. মালেক মিয়া।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ১০/১২ জন মিলে ২০২০ সালে সরকারী অনুমতি বা সমবায় সমিতির অনুমতি ছাড়া মাসিক সাপ্তাহিক ও দৈনিক সঞ্চয় ও ঋণদান সংক্রান্ত ইসলামী শরীয়ত ভিত্তিক “পাগাড় সমাজ কল্যাণ ফাউন্ডশন” সমিতি গড়ে তুলেন স্থানীয় মাসুদ রানা ওরফে চান্দু। এরপর এ সমিতি সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে তিনি সমিতির দায়িত্ব স্থানীয় রিয়া স্টুডিওর মালিক মো. মালেক মিয়াকে দিয়ে নিজে আরো একটি সরকারী অনুমতিহীন “বন্ধন সঞ্চয় ও ঋণদান সমিতি চালু করেন। গত ৫ আগষ্ট দুপুরে স্থানীয় এক নারীকে চাকুরী দেয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এবং ৬ আগষ্ট মাসুদ রানা ওরফে চান্দুর নামে ওই নারী টঙ্গী পূর্ব থানা মামলা করেন। এঘটনায় পুলিশ তাকে গ্রেফতারের পর জেল হাজতে প্রেরণের পর সমিতির ব্যবসা বা অর্থ লেনদেনের মোড় ঘুরে যায়্। এবার অর্থ লেনদেন হয় অনলাইন এ্যাপসের মাধ্যমে। ইতিমধ্যে বেশকিছু সদস্য সমিতি ছেড়ে চলে গেলেও জমজমাট চলছে এ ব্যবসা। লক্ষ লক্ষ টাকা অনলাইন এ্যাপসের মাধ্যমে কোন প্রকার সরকারী অনুমতি বিহীন চলছে। অনেকেরে ধারণা এক সময় এ সমিতির টাকা আত্বসাৎ করে পালাতে পারে এই মাসুদ রানা ওরফে চান্দু।

এ বিষয়ে ষ্টুডিও ব্যবসায়ী মালেক মিয়া জানান, এ ব্যবসা আমার নয়। আমি একজন শেয়ার সদস্য মাত্র। আমার এখানে সমিতির সদস্যদের বই জমা রাখা হতো। এখন আর রাখে না। এখন এ্যাপসের মাধ্যমে টাকা লেনদে হয়। আর সমিতির অনুমতির জন্য কাগজপত্র সমেত সমবায়ের জেলা অফিসে জমা দেয়া হয়েছে বলে জানি। মাসুদ আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
এ ব্যাপারে মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাকে রাজনৈতিক ভাবে ষড়যন্ত্র করে ধর্ষন মামলায় জড়ানো হয়েছে। আর কাগজপত্র বিহীন গাজীপুরে শতশত সমিতি প্রকাশ্যে চলছে। আমিতো সমিতি পরিচালনার জন্য এবং অনুমতির জন্য সমবায় দপ্তরে কাগজপত্র জমা দিয়েছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories