রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন

কোপা আমেরিকার সেমিফাইনালে কে কার মুখোমুখি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৫৭ বার

জমজমাট কোয়ার্টার ফাইনাল শেষে এবার লড়াই ফাইনালে ওঠার। সেই লক্ষ্যে আগের দিনই সেমিফাইনাল নিশ্চিত করেছে আয়োজক ব্রাজিল। আর আজ রবিবার সকালে শেষ চারের টিকিট পেয়েছে আর্জেন্টিনাও। যাতে এই দুদলের সমর্থকদের মধ্যে বিরাজ করছে দারুণ এক চাপা উত্তেজনা।কেননা টুর্নামেন্টটির নকআউট পর্বের যে পথ তৈরি হয়েছে, তাতে ফাইনালের আগের যে এই দুদলের দেখা মিলছে না! সুতরাং সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? এ নিয়েই যত আগ্রহ ছিল দল দুটির সমর্থকদের। ফাইনালে যাওয়ার পথের বাধা হিসেবে ব্রাজিলের প্রতিপক্ষ ঠিক হয়ে গেছে আগেই। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে সেমিফাইনালে সেলেকাওরা লড়বে পেরুর বিপক্ষে। বাংলাদেশ সময় আগামী ৬ জুলাই (মঙ্গলবার) ভোর ৫টায় মুখোমুখি হবে ব্রাজিল ও পেরু।আর আজ লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে শেষ চার নিশ্চিতের সঙ্গে সঙ্গে প্রতিপক্ষও ঠিক হয়ে গেছে আলবিসেলেস্তদের। এদিন সকালে ইকুয়েডরকে ৩-০ গোলের হারানোর আগেই আসলে আর্জেন্টিনার প্রতিপক্ষ ঠিক হয়ে ছিল। দিনের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনালের স্পট পূরণ করে রাখে কলম্বিয়া। ফাইনালে ওঠার লড়াইয়ে তাই এই কলম্বিয়ার মুখোমুখিই হবে মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী ৭ জুলাই (বুধবার) সকাল ৭টায় সেমিফাইনালের যুদ্ধে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া।আজ রবিবার ভোররাতে লুইস সুয়ারেজদের বিদায় করে সেমিফাইনালে পা রাখে কলম্বিয়া। গোলশূন্য ম্যাচে অন্যতম ফেভারিট উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে লস ক্যাফেতেরোসরা। যদিও চেষ্টার কোনো কমতি রাখেনি দুদলই। কখনও উরুগুয়ে আক্রমণে উঠেছে, আবার পরক্ষণেই কলম্বিয়া তৈরি করে গোলের সুযোগ। কিন্তু কাজ হয়নি। নির্ধারিত সময় গোলশূন্য শেষ হলে কোপা আমেরিকার তৃতীয় কোয়ার্টার ফাইনালটি গড়ায় টাইব্রেকারে। সেখানে উরুগুয়েকে ৪-২ গেলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে রেইনালদো রুয়েদার দল।

সেমিফাইনালের সূচি
প্রথম সেমিফাইনাল

ব্রাজিল-পেরু, ৬ জুলাই (মঙ্গলবার), ভোর ৫টা

দ্বিতীয় সেমিফাইনাল
আর্জেন্টিনা-কলম্বিয়া, ৭ জুলাই (বুধবার), সকাল ৭টা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories