রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

হঠাৎ দুবাই গেলেন সাকিব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে নৌকা প্রতীকে লড়বেন সাকিব আল হাসান। তুমুল ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে তার সময়। এমন ব্যস্ততার মধ্যেই দুই দিনের সফরে দুবাই গেলেন সাকিব।
সাকিবের হঠাৎ এই সফরের বিষয়ে জানা গেছে, খেলার উদ্দেশ্যে নয়। তিনি আবু ধাবিতে চলমান টি-টেন টুর্নামেন্টে বাংলা টাইগার্স দলের ফটোশুট ও স্পন্সরশিপের কাজ সম্পন্ন করতে শনিবার দুবাইয়ে পৌঁছেছেন। তবে চলমান আসরে সাকিব খেলবেন না আঙুলের চোটের কারণে।
বাংলা টাইগার্সের হয়ে গত আসরে খেলেছিলেন সাকিব। সেই আসরে দলটির অন্যতম সেরা পারফর্মারও ছিলেন তিনি। তাই এবারের আসরে তার অনুপস্থিতি কিছুটা হলেও ভোগাচ্ছে দলকে। এখনো পর্যন্ত ২ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে টাইগার্সরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories