জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশের আয়োজনে এপার বাংলা ও ওপার বাংলার ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, কবি-সাহিত্যিকদের এক মিলনমেলা আজ ১ ডিসেম্বর গাজীপুরের নির্ভানা রিসোর্ট ও পার্কে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভারত থেকে ১০০ জন বরেণ্য কবি-সাহিত্যিক অংশগ্রহণ করেন, এ ছাড়া বাংলাদেশের ২৪০০ ব্যবসায়ী, ৪০০ কবি-সাহিত্যিক ও ১০০ সাংবাদিক এই মিলনমেলায় অংশ গ্রহণ করেন।
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় উক্ত মিলন মেলায় কবি, সাংবাদিক ও সংগঠক মৃণাল চৌধুরী সৈকতকে ‘জাগ্রত বেঙ্গল স্টার সম্মাননা’-২০২৩’ প্রদান করা হয়েছে।

সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বএবং এ সময়ের জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম এবং বিশিষ্ট সাংবাদিক, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মু.নজরুল ইসলাম তমিজীর উপস্থিতিতে এ সম্মাননা ক্রেষ্ট মৃণাল চৌধুরী সৈকতের হাতে তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দীক, বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান নিজামুল হক নাসিম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী প্রমুখ।
Leave a Reply