সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

টঙ্গীতে দাঁড় করিয়ে রাখা কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৬৮ বার

গাজীপুরের টঙ্গীতে একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে টঙ্গীর মেঘনা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে ৪-৫ জন দুর্বৃত্ত কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কাভার্ড ভ্যানটির সামনের অংশ পুড়ে গেছে। কাভার্ড ভ্যানটি গত কয়েকদিন ধরে ওই এলাকার শাখা সড়কের পাশে রাখা ছিল।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজের পরিদর্শক এস কে তুহিন বলেন, আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories