সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

খুলনা বিভাগে করোনায় এক দিনে রেকর্ড ৪৬ মৃত্যু

জেলা প্রতিনিধি, খুলনা
  • আপলোডের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৩৩ বার

খুলনা বিভাগে করোনাভাইরাসে এক দিনে রেকর্ড ৪৬ জনের মৃত্যু হয়েছে।গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার (৪ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

নতুন ১ হাজার ৩০৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এক দিনে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ৫৬৬ জন।করোনায় এর আগে খুলনায় গত ১ জুলাই সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু হয়েছিল।স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা জানান, এক দিনে খুলনা ও কুষ্টিয়ায় ১৫ জন করে, যশোরে ৭ জন, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মাগুরায় ২ জন করে মৃত্যু হয়েছে। এ ছাড়া মেহেরপুর, সাতক্ষীরা ও বাগেরহাটে ১ জন করে করোনা রোগীর মৃত্যু হয়।খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬০ হাজার ৫৬৪ জন।আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২১৪ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ২১৮ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories