সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

টঙ্গীতে মোটরসাইকেল চোরচক্রের মূল হোতা রনি গ্রেফতার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১০৩ বার

টঙ্গীতে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা রনি হোসেন ওরফে হোন্ডা রনিকে (২৮) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
স্থানীয় নিমতলী রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি চোরাইকৃত (ইয়ামাহা আর ১৫) মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত রনি পাবনা জেলার চাটমোহর থানার দোলং এলাকার আব্দুল মান্নানের ছেলে বলে জানা গেছে। সে পুবাইলের রিজেরটেক নৈবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে আসছিল।
টঙ্গী পূর্ব থানার পুলিশ জানায়, একমাস পূর্বে টঙ্গীর মধুমিতা এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় রনিকে নিমতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে চোরাইকৃত মোটর-সাইকেলটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি স্বীকার করে, দীর্ঘদিন যাবত রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে ক্রয় বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৬টি মামলা রয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories