বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

নীলফামারীর ডিমলায় বাবাকে কুপিয়ে হত্যাকারী ছেলে গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৬৩ বার

নীলফামারীর ডিমলায় কোদাল দিয়ে কুপিয়ে নিজ বাবাকে হত্যাকারী ঘাতক ছেলে নুর ইসলাম(৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে জলঢাকার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত এলাকার চরে আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে জলঢাকা থানা পুলিশ।পরে গ্রেপ্তারকৃতকে ডিমলা থানায় নিয়ে আসা হয়।
এর আগে ওইদিন ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাখুলীর মিলনপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধে ছেলে নুর ইসলাম তার নিজ বাবা আব্দুল আজিজ(৬২)কে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন।নিহত আব্দুল আজিজ ওই এলাকার মৃত কপদ্দির ছেলে।
স্থানীয়রা জানান,জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটনার দিন সকাল প্রায় সাড়ে ৯টার সময় আব্দুল আজিজের সাথে তার বড় ছেলে নুর ইসলামের বাড়ির পাশে ভূট্টা লাগানোর জমিতে বাকবিতন্ডা থেকে হাতা-হাতির ঘটনা ঘটে। সে সময় এক পর্যায়ে নুর ইসলাম হাতে থাকা কোদাল দিয়ে তার বাবা আব্দুল আজিজের মাথায় কোপ দেয়। সেই কোপে আজিজ গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডিমলা সরকারি হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রংপুর নেয়ার পথিমধ্যেই তিনি মারা যান।
ঘটনাস্থল পরিদর্শন করে ডিমলা থানার পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করেন। ওই ওয়ার্ডের ইউপি সদস্য নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলে কোদাল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করবে এটা কখনো কল্পনাও করিনি।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ডিমলা থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে জানতে চেয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুক্তারুল ইসলামের মুঠো ফোনে কল করা হলে তিনি বিরক্তবোধ হয়ে বিষয়টি নিশ্চিত না করেই কলটি কেটে দেন। তবে গ্রেপ্তার অভিযানে থাকা জলঢাকা থানার একজন সাব ইন্সপেক্টর বিষয়টি নিশ্চিত করেছেন। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)দেবাশীষ রায় বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর ১৮, তারিখ ২৯ নভেম্বর ২০২৩ইং। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories