শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুররের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে যৌন নির্যাতন ,শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

আবারও ইসরায়েলি কার্গো জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৭৩ বার

ভারত মহাসাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে ওই জাহাজটিতে আগুন ধরে যায়। হামলার শিকার কার্গো জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাচ্ছিল। 

গতকাল শনিবার ইসরায়েলি পতাকাবাহী ওই কার্গো জাহাজে ‘অজ্ঞাত অস্ত্র’ দিয়ে হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় জাহাজের কোনো ক্রু আহত হননি।নির্ভরযোগ্য অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। এখনো কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।  

কার্গো জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন হলেও তেল আবিব দাবি করেছে, এটিতে ইসরাইলি কোনো ক্রু নেই। ওদিকে ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরাইলের ১২ নম্বর টিভি চ্যানেল জানিয়েছেন, হামলায় জাহাজটির বড় ধরনের কোনো ক্ষতি বা কোনো ক্রু আহত হয়নি।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওমান সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ ঘটেছিল। এরপর এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত উপকূলে আরেকটি ইসরায়েলি জাহাজ হামলার শিকার হয়। একের পর এক জাহাজে হামলার ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বলে জানা গেছে। সূত্র: পার্সটুডে/নিউইয়র্ক টাইমস

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories