শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

বিসিবি সভাপতি পদে আর বেশি দিন নেই : পাপন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৪৯ বার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে আর বেশি দিন নেই বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন নিজেই। তিনি বলেন, এই টার্ম তো আর বেশিদিন নাই। আমি আর বেশিদিন নাই বিসিবিতে। পদ ছাড়ার আগে অবশ্যই আমি দলটা ঠিক করে যাবো।
আজ সোমবার গুলশানস্থ নিজ বাসভবনে বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে আলাপ কালে তিনি এসব কথা জানান।
নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি বেশিদিন নাই। এই টার্মটা তো আর বেশি দিন নাই। এরপর আর এক বছর আছে। যাওয়ার আগে অবশ্যই আমি দলটা ঠিক করে যাবো। যা যা করা দরকার এটা আমি করে যাবো। সেটা ঠিক হবে কি না আমি জানি না। আমি যেটা মনে করি করা দরকার, ওটা করবো। সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও আমি নেবো।
এদিকে দীর্ঘদিন ক্রিকেটমাঠে নেই তামিম। কবে মাঠে ফিরবেন সেটি নিয়েও রয়েছে ধোঁয়াশা। তামিমের ব্যাপারে পাপন বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না।
বাংলাদেশ ক্রিকেট নিয়ে খানিক বিরক্তি নিয়ে পাপন আরও বলেছেন, ‘একেকজন একেকটা কথা বলবে। সেটা শুনে একটা ডিসিশন নিব এসবের মধ্যে আমি নাই। আমি নিজে ভেতরে ঢুকব, আগে যেমন সব জানতাম। আমি জানি না অনেক কিছু। সেটা তামিমও স্বীকার করলো সে জানে না। আমি বললাম আমি আগে সব জেনে নিই। কেবল তোমার সঙ্গে কথা বললে তো হবে না, আমি সবার সঙ্গে কথা বলি। ভেতরে গিয়ে ক্রিকেটের স্বার্থে যা সিদ্ধান্ত নেওয়ার আমি নাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories