দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামীলীগ।
রোববার (২৬ নভেম্বর ) বিকেলে এই তালিকা প্রকাশ করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনের তসফিল ঘোষণার পর চারদিনে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এরপর প্রার্থী চূড়ান্ত করতে কয়েক দফা মনোনয়ন বোর্ডের বৈঠক হয়।

দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ময়মনসিংহ জেলায় নৌকার মনোনয়ন পেলেন যারা ময়মনসিংহ -১ (হালুয়াঘাট এবং ধোবাউড়া) – জুয়েল আরেং , ময়মনসিংহ -২ (ফুলপুর এবং তারাকান্দ)- শরীফ আহমেদ, ময়মনসিংহ – ৩ (গৌরিপুর) – নিলুফার আনজুম পপি, ময়মনসিংহ- ৪ (সদর)- মোহিত-উর রহমান শান্ত, ময়মনসিংহ- ৫ (মুক্তাগাছা) – আব্দুল হাই আকন্দ, ময়মনসিংহ- ৬ (ফুলবাড়িয়া) – মোসলেম উদ্দিন, ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) – হাফেজ রুহুল আমিন মাদানী, ময়মনসিংহ- ৮ (ঈশ্বরগঞ্জ) – বীর মুক্তিযোদ্ধা আব্দুছ সাত্তার, ময়মনসিংহ- ৯ (নান্দাইল) – জেনারেল আব্দুছ সালাম, ময়মনসিংহ- ১০ (গফরগাঁও) – ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ-১১ (ভালুকা) – কাজিম উদ্দিন আহমেদ ধনু।
Leave a Reply