সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

শেষ চারে আর্জেন্টিনা, সেমিফাইনাল কলম্বিয়ার বিরুদ্ধে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৭২ বার

শক্তিশালী ইকুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার শেষ চারে স্থান করে নিয়েছে আর্জেন্টিনা। আর সেমিফাইনালে তারা খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে। রোববার (৪ জুলাই) সকালে ৩-০ গোলে ইকুয়েডরকে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকে বলের দখল ধরে খেলছিল আর্জেন্টিনা। ১৫ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে বল পেয়েছিলেন হেরমান পেজ্জেলা। কিন্তু তার নেওয়া শট গোলপোস্টের অনেক বাইরে দিয়ে যায়।

২২ মিনিটে প্রতিপক্ষের রক্ষণের ভুলে সুযোগ পেয়েছিলেন মেসি। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। তার শট প্রতিহত হয় গোলবারে লেগে।তবে ৪০ মিনিটে গোলের দেখা পায় আলবেসেলেস্তোরা। লিওনেল মেসির পাস থেকে সহজেই প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে নেন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা। ৮৪ মিনিটে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় স্কালোনির দল। এবারও মেসির সহায়তায় গোল করেন লাওতারো মার্টিনেজ।

দুটি গোল করিয়েছেন মেসি। কিন্তু নিজে গোল করবেন না, তা কী করে হয়? তাই ফুটবল বিধাতা যেন সুযোগ করে দিলেন মেসিকেও। ম্যাচের একেবারে শেষদিকে ইকুয়েডরের ফাউলের সুবাদে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। সেই শট থেকেই দুর্দান্ত গোল করেন মেসি।

ইকুয়েডরের বিপক্ষে দলে বেশ কয়েকটি পরিবর্তন এনে একাদশ সাজান কোচ লিওনেল স্কালোনি। সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories