রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :

আগুনে পোড়া বগি রেখে ঢাকার উদ্দেশ্যে উপবন ট্রেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১১১ বার

সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন ট্রেনের ‘খ’ বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে সিলেট রেলওয়ে ষ্টেশনে এ ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ওই বগি আগুনে পুড়ে যায় এবং ২৩টি সিট ক্ষতিগ্রস্ত হয়।
ফলে বুধবার দিবাগত রাত ১২টায় আগুনে পুড়ে যাওয়া বগিটি রেখে সিলেট রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার কমলাপুর রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায় উপবন ট্রেনটি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের মাষ্টার আবু নাসের মোহাম্মদ রাসেল।
তিনি বলেন, সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসের একটি বগিতে রাত সাড়ে ৯ টায় আগুন লাগে।এতে ওই বগি আগুনে পুড়ে যায় এবং ২৩টি সিট ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার পর রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি মাষ্টার আবু নাসের বলেন, টিকিট আগে বিক্রি করার কারণে আগুন নেভানোর পর পুড়ে যাওয়া বগিটি সিলেট রেলস্টেশনে রেখে নতুন আরেকটি বগি সংযুক্ত করে রাত ১২টার সময় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় উপবন এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটিতে যাত্রী পরিবহনকারী বগির সংখ্যা ছিল ১৪টি। উপবন এক্সপ্রেস ট্রেনটির সিলেট ছাড়ার সময় হলো রাত সাড়ে ১১টা। তবে অগ্নিকাণ্ডের কারণে বুধবার এটি আধা ঘণ্টা বিলম্বে যাত্রা শুরু করে।
এদিকে, অগ্নিকান্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.ইলিয়াছ শরীফ, বিপিএম-(বার),পিপিএম, সিলেট রেলওয়ের পুলিশ সুপার (এডিশনাল ডিআইজিপদে পদন্নোতি প্রাপ্ত) শেখ শরিফুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মাসুদ রানা ও দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories