রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রী নিহত

শিমু আক্তার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ বার

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার তিন যাত্রীর প্রাণ গেছে। এর মধ্যে দুজন নারী, একজন পুরুষ।
তাদের নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডেমরা পাইটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তিনজন। তারা হলেন শামীম (৩৭) ও মইনুদ্দিন (৩৬)। আরেকজনের পরিচয় জানা যায়নি।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে ডেমরায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আর আহত তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশের এ কর্মকর্তা বলেন, নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ডেমরা সড়কে দুর্ঘটনায় তিনজন ঢাকা মেডিকেলে মারা গেছেন। এর মধ্যে দুজন নারী, একজন পুরুষ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories