ময়মনসিংহের মুক্তাগাছায় সরকারের বেঁধে দেওয়া কঠোর লকডাউনের ৩য় দিনে আজ। লকডাউন বাস্তবায়নে পুলিশ-প্রশাসন কড়াকড়ি অবস্থানে রয়েছে।জরুরী চিকিৎসা সেবা, খাবার হোটেল ও নিত্য প্রয়োজনীয় কাঁচামালের দোকান খোলা রাখা হচ্ছে নির্ধারিত সময় পর্যন্ত। ভ্যান-রিক্সা, পন্যবাহী ট্রাক, মটরসাইকেল ও ব্যক্তিগত প্রাইভেট গাড়ি শর্ত মেনে চলাচল করতে দেখা গেছে।
শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে মুক্তাগাছা থানা পুলিশ। চলাচল করা মটরসাইকেল ও যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। লকডাউন অমান্য, স্বাস্থ্যবিধি লংঘন, লাইসেন্স ও হেলমেট ব্যাতীত মোটরসাইকেল চালানোর অপরাধে গুনতে হচ্ছে জরিমানা।কভিড-১৯ পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় দিনে স্বাস্থ্যবিধি অমান্য করা, লাইসেন্স ও হেলমেট ব্যাতীত মোটরসাইকেল চালানোর গায় দায়ে ইউএনও ১৪টি মামলায় এগার হাজার টাকা এবং এসিল্যান্ড ৩টি মামলায় পাঁচশত টাকা, সর্বমোট ১৭টি মামলায় এগার হাজার পাঁচশত জরিমানা ধার্য করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা, আবদুল্লাহ আল মনসুর বলেন, বিধি-নিষেধ উপেক্ষা করায় ১৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।নিয়মিত মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণকে উৎসাহিত করার চেষ্টা করছি আমরা।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে থানা পুলিশ। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের চেকপোস্ট বসিয়ে নিয়ম ভঙ্গ কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply