সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

নেত্রকোনার সীমান্তবর্তী সোমেশ্বরী নদী ভাঙন

জেলা প্রতিনিধি, নেত্রেকাণা
  • আপলোডের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১১২ বার

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার সীমান্ত উপজেলার দুর্গাপুরের পাহাড়ি নদী সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমলেও অন্যসব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে শুরু হয়েছে নদী ভাঙন।

দুর্গাপুরের শিবগঞ্জ, ডাকুমারা, কুল্লাগড়া ইউনিয়নের কামারখালী, বহেরাতলী, বড়ইকান্দি, রানীখংসহ বিভিন্ন এলাকায় ভাঙন আতঙ্কে স্থানীয়রা। দীর্ঘদিন ধরে সোমেশ্বরী নদীর শিবগঞ্জ-ডাকুমারা এলাকাটি ভাঙনের কবলে থাকলেও সাড়া নেই সংশ্লিষ্টদের।এদিকে, অব্যাহত বৃষ্টি আর ঢলে বেড়েছে জেলার আরেক সীমান্ত কলমাকন্দা উপজেলার গোলাম খালি নদীর পানি। এই নদীর পানি বৃদ্ধিতে পোগলা ইউনিয়নের রানীগাঁও বাজার সংলগ্ন এলাকায় বাঁধের কিছু অংশ ভেঙে যাওয়ায় তীরবর্তী নিম্নাঞ্চলের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েকশত পরিবার। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এদিকে, পাহাড়ি এই নদীতে গত বছর নৌকাডুবিতে ১১ জন নিহত হন। এছাড়াও কলমাকান্দার উদাখালী, কংস, হাওর এলাকার ধনু ও নেত্রকোনা পৌর শহরের মগড়া নদীসহ প্রায় সবগুলো নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত কমে যাওয়ায় জেলার নিম্নাঞ্চল থেকে পানি কিছুটা নামতেও শুরু করেছে।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কলমাকান্দায় বাঁধ ভাঙার ব্যাপারে বাঁধটি ডুবন্ত বাঁধ বলে দাবি করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories