বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে প্রায় অর্ধশত নেতাকর্মীকে ওমরা হজ্বে পাঠালেন নেত্রকোণার এমপি লুৎফুজ্জামান বাবর

বাংলাদেশসহ এশিয়ার দেশে দেশে বেড়েছে চালের দর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৩৮ বার

চলতি সপ্তাহে এশিয়ার অধিকাংশ দেশে চালের দাম বেড়েছে। এই অঞ্চলের শীর্ষ রপ্তানিকারক ভারতের আধা সেদ্ধ চালের রপ্তানি মূল্য বৃদ্ধি পেয়েছে। মূলত চাহিদা বাড়ায় এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছে। অন্যান্য এশীয় দেশেও খাদ্যপণ্যটির দর ঊর্ধ্বগামী হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, নতুন মৌসুমের চাল আসা শুরু করেছে ভারতীয় মার্কেটে। দিন দিন সেই পরিমাণ বাড়ছে। স্বাভাবিকভাবেই ভোগ্যপণ্যটির দরপতন ঘটার কথা ছিল। কিন্তু ঘটেছে ঠিক উল্টো।
এই সপ্তাহে ভারতের ৫ শতাংশ ভাঙা চালের প্রতি মেট্রিক টনের দাম স্থির হয়েছে ৪৯৩ থেকে ৫০৩ ডলারে। আগের সপ্তাহে যা ছিল ৪৯০ থেকে ৫০০ ডলার।
ভারতের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য অন্ধ্রপ্রদেশের কাকিনাদা ভিত্তিক এক রপ্তানিকারক বলেন, ভারতীয় চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক দিতে হচ্ছে। তবু অন্যান্য দেশের চেয়ে ভারতের চালের চালের সরবরাহ মূল্য কম রয়েছে। ফলে এদেশ থেকেই ভোগ্যপণ্যটি কিনছেন ক্রেতারা। কারণ, এর বিকল্প নেই।
ইতোমধ্যে চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে ভারত। ২০২৪ সালের মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
চলমান সপ্তাহে বাংলাদেশে চালের দাম বেড়েছে ৫ টাকা। প্রতি কেজি স্বর্ণা বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৫৫ থেকে ৫৬ টাকায়। ২ সপ্তাহে আগে যা ছিল ৫০ টাকা। আর মাঝারি আকারের চাল বিকোচ্ছে কেজিপ্রতি ৫৬ থেকে ৫৮ টাকায়। কয়েকদিন আগেও যা ছিল ৫২ থেকে ৫৪ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশে ধানের উৎপাদন ভালো হয়েছে। মজুতও পর্যাপ্ত রয়েছে। তবু চালের দর বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছে দেশের সাধারণ মানুষ। খাদ্যপণ্যটির বাড়তি দাম তা আরও কঠিন করে তুলেছে।
এক ব্যবসায়ী বলেন, চালের বাজার হঠাৎ অস্থির হয়ে উঠেছে। কেজিতে ২ থেকে ৫ টাকা দাম বেড়েছে।
একই সময়ে থাইল্যান্ডের ৫ শতাংশ ভাঙা চালের দর বৃদ্ধি পেয়েছে। মেট্রিক টনপ্রতি দাম স্থির হয়েছে ৫৭০ থেকে ৫৭৫ ডলারে। গত সপ্তাহে যা ছিল ৫৬২ ডলার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories