শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

নির্বাচন নিয়ে কোনো অভিযোগ নেই : মশিউর রহমান রাঙ্গা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৪ বার

নির্বাচন নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।
আজ রোববার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদেরকে রাঙ্গা বলেন, ‘নির্বাচন যথাসময়েই হবে। এটা তিনি (রওশন) রাষ্ট্রপতির কাছে বলেছেন যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন।’
বঙ্গভবনে রওশন এরশাদের কাছে সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো মতামত আছে কি না, সেটি জানতে চান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রওশনের উদ্ধৃতি দিয়ে রাঙ্গা বলেন, ‘রওশন বলেছেন যে আমাদের নির্বাচন নিয়ে মতামত নেই। এত দিন পর্যন্ত যে নির্বাচন করেছেন, তা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টির রওশনপন্থীরা।’
এ সময় সব দলের সঙ্গে সংলাপের আয়োজন করতে রাষ্ট্রপতিকে অনুরোধ জানানো হয়েছে বলেও সাংবাদিকদের জানান মশিউর রহমান।
এর আগে দুপুর ১২টার দিকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলের নেতা রওশন এরশাদের সঙ্গে বঙ্গভবনে যান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য রাহগির আল মাহি এরশাদ সাদ, অধ্যক্ষ রওশন আরা মান্নান ও রওশনের মুখপাত্র কাজী মো. মামুনুর রশীদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories