সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

টঙ্গীতে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যান চাপায় ভ্যান চালক নিহত

শিমু আক্তার, টঙ্গী
  • আপলোডের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৪৭ বার

গাজীপুরের টঙ্গীতে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম আবুল কাশেম (৬৫)। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
আবুল কাশেম লক্ষ্মীপুর সদর উপজেলার মহাদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক। টঙ্গীর আলম মার্কেট এলাকায় ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন তিনি।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় চেরাগ আলী এলাকার একটি শাখা সড়কের অপর পাশে নিজের ভ্যানটি রেখে রাস্তা পারাপারের সময় গাজীপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন পিকআপ ভ্যানটি আটক করে পুলিশে দেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories