সাগরে গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় মিধিলি’তে পরিণত হওয়ায় বিপদ এড়াতে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা এ ঘোষণা দেন।
তিনি বলেন, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে রূপ নেওয়ার পর মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপৎসংকেত জারি করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ নম্বরে বিপৎসংকেত দেখানো হয়েছে। সমুদ্রবন্দরগুলোতে এ বিপৎসংকেত জারির পর আমরা সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
Leave a Reply