গাজীপুরের টঙ্গীতে নিউ মন্নু ফাইন কটন মিলস্ লিঃ এর ২২ তম বার্ষিক সাধারণ সভায় মিল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি।
নিউ মন্নু ফাইন কটন মিলস লিমিটেডের চেয়ারম্যান হারুন অর রশিদ এর সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক হাজী মোহাম্মদ মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারন সভায় উপস্থিত নিউ মন্নু ফাইন কটন মিলস লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের সম্মুখে সভায় গত এক বছরের আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন ও মিলের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কোম্পানির সুযোগ্য চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ। এই সময় আরো উপস্থিত ছিলেন, নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস্ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মতিউর রহমান বিকমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মিলের সকল কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
Leave a Reply