শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আরও কয়েকটি দেশ থেকে টিকা পাওয়ার ইঙ্গিত মিলেছে : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৯০ বার

আরও বেশ কয়েকটি দেশ থেকে করোনার টিকা পাওয়ার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন। শুক্রবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কথা জানান তিনি।

শুক্রবার রাতে এবং শনিবার সকালে বাংলাদেশ আমেরিকার তৈরি মডার্নার ২৫ লাখ ডোজ টিকা কোভ্যাক্সের আওতায় এবং চীনের সিনোফার্মের ২০ লাখ টিকা (বাণিজ্যিক ক্রয়) পেয়েছে।ড. মোমেন বলেন, ‘করোনার টিকা নিয়ে জনগণের চিন্তিত হবার কিছু নেই। পর্যাপ্ত ভ্যাক্সিনের ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকা ক্রয়ের জন্য আলাদাভাবে অর্থ বরাদ্দ রেখেছেন।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই উৎস থেকে টিকা পাবার পর বর্তমানে পরিস্থিতি অনেকটা স্থিতিশীল। এসময় বাংলাদেশের জন্য ভ্যাক্সিন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সহায়তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. মোমোন।

পাশাপাশি কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে টিকা দিয়ে সহায়তা করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল মিলারকে ধন্যবাদ জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories