সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

টঙ্গীতে আত্মহত্যার প্ররোচনায় ৫ জন গ্রেফতার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৭৪ বার

টঙ্গীতে আত্মহত্যা প্ররোচনা মামলায় পশ্চিম থানা পুলিশ কর্তৃক ০৫( পাঁচ) জন গ্রেফতার।
গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানাধীন আউচ পাড়াস্থ মেরিট স্কুলের পাশে ডিসিস্ট জাহিদ হাসান জনি (২১)কে পাওনা টাকার জন্যে ঘরে আটকে রেখে আত্মহত্যার দিকে ঠেলে দেয়ার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
নিহত জনি, ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বিয়ার্তা গ্রামের মৃত রোকন উদ্দিনের ছেলে। সে আউচপাড়াস্থ লিয়াকত আলি খানের ভাড়া বাসায় গত ০৮ নভেম্বর আত্মহত্যা করেন।
তিনি পুবাইল থানা এলাকায় বাংলা লিংক কোম্পালীর সিম বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। সিম বিক্রয়ের টাকা নির্দিষ্ট সময়ে বুঝিয়ে না দেওয়ায় বাংলালিংক কোম্পানির প্রতিনিধি মোঃ হেমায়েত হোসেন (৩৩), মোহাম্মদ খোরশেদ আলম (৩০), মোঃ বিল্লাল (৩০) গত ০৭ নভেম্বর টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। পরবর্তীতে টাকা না পেয়ে গত ০৮ নভেম্বর রাত ০২:৩০ ঘটিকার সময় বাংলালিংক কোম্পানীর উল্লেখিত ০৩ জনসহ বাড়ীওয়ালা ৪।লিয়াকত আলী খান,তার মেয়ের জামাই মোঃ সালাউদ্দিন শুভ এবং বাড়ীওয়ালা মালিক সমিতির লোকজনসহ টাকার জন্য ডিসিস্ট জনিকে বাড়ীওয়ালার একটা কক্ষে আটক করে বাহির থেকে তালাবদ্ধ করে দেয়। জনির স্ত্রী নূসরাত জাহান তিশাকে বাড়ীওয়ালার মেয়ের সাথে রাখে। ০৮ নভেম্বর সকাল ১০ টার সময় আসামী গণ তালা খুলে ভেতর থেকে আটকানো থাকা দরজা ভেঙ্গে দেখতে পায় ভিকটিম জাহিদ হাসান জনি উল্লেখিত কক্ষের সিলিং ফ্যানের সহিত রশ্মি বেধে গলায় ফাসঁ দিয়ে আত্বহত্যা করে। থানা পুলিশ সংবাদ পেয়ে মৃত দেহের সুরতহাল প্রস্তুত করতঃ ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

এ সংক্রান্ত ৯ নভেম্বর রাতে টঙ্গী পশ্চিম থানার মামলা নং-০৬ রুজু হয়। পরে তদন্তকারী কর্মকর্তা টঙ্গী পশ্চিম থানার এসআই শরীফ হোসেন টঙ্গী পশ্চিম থানাধীন শফিউদ্দিন এলাকা থেকে এজাহার নামীয় উপরে উল্লেখিত ০৫ অভিযুক্তকে গ্রেফতার করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories