বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

“মাদক মামলায় অভিযুক্ত হুমায়ুনের নেতৃত্বে” টঙ্গীর দত্তপাড়ায় মাদক ও সন্ত্রাসের স্বর্গরাজ্য

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২০৮ বার

গাজীপুরের দত্তপাড়া ও বনমালাসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য বিশেষ করে : হিরোইন, ফেনসিডিল, ইয়াবা টেবলেট, গাজা এবং দেশী-বিদেশী মদ ক্রয়-বিক্রয় সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ওই এলাকায় এসব ব্যবসা পরিচালনাসহ একদল উঠতি বয়সের যুবকদের নিয়ন্ত্রণে রয়েছে মাদকসহ একাধিক মামলায় অভিযুক্ত হুমায়ুন নামে শীর্ষ এক মাদক ব্যবসায়ী।
বুধবার ৮ নভেম্বর বিকেলে স্থানীয় কয়েকজন সংবাদকর্মীর স্যোশাল মিডিয়া ফেইসবুকে মাদক ব্যবসায়ী হুমায়ুনের ইতিপূর্বে গ্রেফতার হওয়ার ছবি পোষ্ট করলে ওই এলাকার বিভিন্ন মহলে এনিয়ে নানা মুখরোচক গুঞ্জন ছড়িয়ে পড়ে।


বিষয়টি জানতে সন্ধ্যার পর ওই এলাকায় গেলে-জানা যায়, স্যোশাল মিডিয়া ফেইবুকে এখবর ছড়িয়ে পড়ার পর-পরই হুমায়ুনের আপন বড় ভাইসহ এলাকার কয়েকজন মিলে বিষয়টি ধামাচাপা দিতে উঠে পড়ে লেগে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, হুমায়ুন শুধু মাদক ব্যবসার সাথেই জড়িত নয়, সে তার বড় ভাইয়ের সহযোগীতায় সে নিজে এবং এলাকার উঠতি বয়সের ২৫/৩০ জন যুবক দ্বারা সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা এবং মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে থাকে। সে ওই যুবকদের দিয়ে হিরোইন, ফেনসিডিল, ইয়াবা টেবলেট, গাজা এবং দেশী-বিদেশী মদ ক্রয়-বিক্রয় করে এলাকাটিকে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছে। ফলে প্রায়ই, মাদক ক্রয়-বিক্রয় এবং মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে  দত্তপাড়া, বনমালা, ইসলামপুর, দত্তপাড়া দিঘীরপাড়, হায়দ্রবাদ রোডে মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটে থাকে।

স্থানীয় এক মুরব্বী নাম প্রকাশে অনিচ্ছুক  জানান, শুনেছি মাদক ব্যবসায়ী হুমায়ুন মাদকসহ একাধিক মামলার আসামী। ইতিপূর্বে হিরোইনসহ হাত-নাতে সে গ্রেফতার হয়েছিল। দীর্ঘদিন কারাবাসের পর বিজ্ঞ আদালত থেকে জামিনে বেরিয়ে এসে আবারো অত্র এলাকাসহ আশপাশের এলাকাগুলোকে সামাজিক অবক্ষয়ের বেড়াজালে ফেলে মাদক ও সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করেছে। ফলে এলাকার উঠতি বয়সের ছেলে মেয়েসহ স্কুল কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরা মাদকাসক্তসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলে এলাকার অনেকেই দাবী করছেন।
এলাকাবাসীর দাবী, স্থানীয় আইনশৃংখলা বাহিনী সম্প্রতি এলাকায় অনেকটা মাদক ক্রয়-বিক্রয়সহ সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রনে আনলেও অত্র এলাকার বর্তমান সময়ের শীর্ষ মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী গ্রুপের প্রধান হুমায়ুন বেপোরোয়া হয়ে উঠেছে। দ্রুত তাকে গ্রেফতার করা না হলে অত্র এলাকার উঠতি বয়সের ছেলে-মেয়েরা আগামীতে চরমভাবে বিপদগামী হয়ে উঠবে।
স্থানীয় বোদ্ধামহল-এলাকার ওই শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের প্রধান হুমায়ুনসহ তার সহযোগীদের অনতিবিলম্ভে গ্রেফতার এবং তদন্তপূর্বক আইনের মাধ্যমে কঠিনতম শাস্তির জোর দাবী জানিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories