সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :

পিকআপ-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত-৫

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
  • আপলোডের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১২৬ বার

টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জন হয়েছে। ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। হাসপাতালে নিয়ে আসার পর দুজনের মৃত হয়েছে। এ ঘটনায় আহত রয়েছেন আরও ৫ জন।  শনিবার সকালে বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কের  উপজেলার হাতিয়ায় এ দুর্ঘটনা ঘটে।  তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা মাছবাহী একটি পিকআপ ঢাকা যাচ্ছিল। অপরদিকে অ্যাম্বুলেন্সটি উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় হাতিয়া নামক স্থানে পৌঁছলে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 
এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন সাত জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করলে আরও দুজন মারা যান।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশের ট্রাফিক বক্সের ইনর্চাজ বলেন, আহত ৭ জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে একজনকে পরে আরও একজনকে মৃত ঘোষণা করেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories