সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

পলাশবাড়ীতে গণধোলাইয়ে নিহত সিরিকুল ইসলাম

পলাশবাড়ী প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৩৭ বার

পলাশবাড়ীতে চাঞ্চল্যকর শিশু বায়োজিদ হত‍্যা মামলার অন‍্যতম আসামি সিরিকুল গণধোলাইয়ে নিহত।
জানা যায়,উপজেলার মনোহরপুর ইউনিয়নের বালুখোলা গ্রামের সৌদি প্রবাসীর ছেলে শিশু বায়োজিদকে শ্বাসরোধে হত‍্যা করে টুকরো টুকরো করে ধানের জমিতে ফেলে দেয় গনধোলাইয়ে নিহত সিরিকুল ইসলাম (৫০)। এ ঘটনায় নিহত বায়োজিদের মা সিরিকুলসহ আরও বেশ কয়েকজনকে আসামি করে একটি হত‍্যা মামলা দায়ের করেন। এরপর নিহত সিরিকুল জামিনে এসে বেতকাপা ও মহদীপুর ইউপির ঢোলভাঙ্গা বাজারে বসবাস করতে থাকেন। এক পর্যায়ে শনিবার (১৪ অক্টোবর )রাত ৮ টার সময় উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্দা চৌরাস্তা বাজারের মুকুলের হোটেলে শিশু বায়োজিদ হত‍্যা মামলার অন‍্যতম আসামি সিরিকুল অবস্থান করছে। এমন খবরে বালুখোলা গ্রামের হাজার খানেক উত্তেজিত নারী-পুরুষ সিরিকুলকে হোটেল থেকে টেনে হেঁচরে বের করে যে যার মতো করে কুল-ঘুষি,লার্থি ও লাঠি দিয়ে পিটিয়ে ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিত করে মরদেহ ফেলে চলে যায়। পরে ঘটনাস্থল হতে পুলিশ সিরিকুল ইসলামের লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। এরপর পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বতর্মানে উক্ত স্থানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।
পলাশবাড়ী থানার ওসি তদন্ত দিবাকর অধিকারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন,লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories