রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

গোয়াইনঘাটে ৪র্থ শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

গোয়াইনঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৩৮ বার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মো. উসমান আহমদ (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছে।
জানাযায়, গত মাসের (২৬ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি। এ বিষয়ে নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং- ১২৪৪/২৮-০৯-২০২৩ ইং।
উসমান উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল জামকান্দি গ্রামের হানিফ আলীর ছেলে ও স্থানীয় জামকান্দি নুরুল উলুম মাদানী মাদ্রাসার মক্তব ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
উসমানের বাবা হানিফ আলী জানান, আমার বড় ছেলে গত মাসের (২৬ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সকল স্থানসহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়েও তার কোনো সন্ধান মিলেনি। কেউ তার সন্ধান পেলে (০১৭৪৭-৬৩৭৪৬৯) এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. নজরুল বলেন, নিখোঁজের বিষয়ে ছেলেটির বাবা থানায় সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী উসমানের সন্ধানে থানা পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories