রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

শেরপুরে ইজিবাইক চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-২

শেরপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৭৭ বার

শেরপুরে ইজিবাইক চালক শাহ আলম হত্যার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসাথে ছিনতাইকৃত ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার মোনালিশা বেগম বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল রাতে ঝিনাইগাতীর বালিয়াচন্ডি পশ্চিম পাড়া থেকে খুনের সাথে জড়িত ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, গাজীপুর জেলার জয়দেবপুর চান্দনা চৌরাস্তার ইটহাটার শাহজাহান মিয়ার ছেলে সবুজ মিয়া (৩৯) ও শেরপুরের ঝিনাইগাতীর ছোট মালিঝিকান্দার আঃ রহিমের ছেলে রুপন (২০)।
পুলিশ জানায়, শ্রীবরদী উপজেলার ধাতুয়া গ্রামের জসিম উদ্দিন ফকিরের ছেলে শাহ আলম (৪১) ঢাকায় কাজ করতো। ২০/২৫ দিন আগে সে গ্রামের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ১৫দিন আগে কিস্তিতে একটি অটোরিকশা ক্রয় করে কুরুয়া এলাকায় চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো। সে ৭ অক্টোবর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। ওইদিন রাত আটটার দিকে গ্রেপ্তারকৃত সবুজ ও রূপন অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহ আলমে অটোতে উঠে কুচনিপাড়া এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে গলায় রশি পেচিয়ে খুন করে শাহ আলমের মরদেহ রাস্তার পাশ্বে ধান ক্ষেতে ফেলে অটোরিকশা নিয়ে চলে যায়।
পরে ঝিনাইগাতী থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সবুজ ও রূপনকে গ্রেপ্তার এবং ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories