রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

মহালয়া ও শারদীয় দূর্গোৎসবের তাৎপর্য এবং সনাতনী সম্প্রদায়ের ভাবগাম্ভীর্যতা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২৪২ বার

ভাদ্রপদ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথি থেকে পিতৃপক্ষের সূচনা। আশ্বিন মাসের অমাবস্যায় এই পক্ষের সমাপ্তি ঘটবে। প্রতি বৎসরের মতো এবারও শাস্ত্রঅনুসারে ২৯ সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষের সূচনা হবে শেষ হবে ১৪ অক্টোবর। সমাপ্তি হচ্ছে, প্রেতপক্ষ। সনাতন ধর্মে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের জন্য এই সময়টি নির্ধারিত করা হয়েছে। এই তিথিতে পিতৃপুরুষদের তর্পণ ও শ্রাদ্ধ করার নিয়ম রয়েছে। এ সময়ে পিতৃলোকের দরজা খুলে যায় এবং তাঁরা মর্ত্যে আগমন করেন। পিতৃপক্ষ বা অপর পক্ষের শেষদিন বলেই এই সমাপ্তির দিনই হচ্ছে মহালয়া। মহালয়া শব্দের নানা অর্থ রয়েছে।
যথা [এক] মহা আলয় অর্থাৎ শ্রেষ্ঠ আশ্রয়। মহতের বা মহাদের আলয় অর্থাৎ পরম স্থান বা যোগীদের আবাস। [দুই] মহালয় অর্থাৎ পরমশীল মহতীদের লয় অর্থাৎ পরমাত্মা বা পরমব্রক্ষ। [তিন] মহালয়া শব্দের অর্থ যেখানে পূর্ব পুরুষের জীবাত্মার মুক্তির জন্য শ্রাদ্ধ ও তর্পণাদি করা হয় অর্থাৎ গয়া বোঝায়। [চার] মহতী অর্থাৎ মহৎ অহঙ্কার ও পঞ্চত্মাত্র [শব্দ,স্পর্শ, রূপ, রস ও গন্ধ] এদের সম্মিলন হয়। [পাচ] মহা এবং আলয়। মহা শব্দের অর্থ অপূর্ব কোন উৎসবের সমাক আয়োজন। সাধারণ আর পাচটা গতানুগতিক দিনের একঘেয়ে প্রাত্যহিকতা নয়। বিশেষ একটি ব্যাপার। আলয় হলো আশ্রয়স্থল। পন্ডিতদের মতে, সৌর আশ্বিনের কৃষ্ণপক্ষের নাম ‘মহালয়’। অম্যাবস্যা তিথিকে বলা হয় মহালয়া। মহা পূজায়াম মহোউৎসবে। মহা শব্দের একটি মানে পূজা আর একটি মানে উৎসব।
কেন এই মহালয়ার পালন করা হয়? এবং এর মহাত্ম্য কী? স্মরণে মননে প্রিয়জনেরা প্রয়াত পূর্বপুরুষকে জলদান করে। ধারণা করা হয়, এতে পূর্বপুরুষ তৃপÍ হন। এই তৃপ্তিদানকে বলা হয় তর্পণ। নিজ নিজ কর্মফলের জন্য পূর্ব পুরুষের আত্মা নাকি সপ্তলোকের স্তরগুলিতে পরিভ্রমন করে। সেই লোকগুলো হচ্ছে-ভূ, ভুব, স্ব, তপ, জল ও সত্য। তার উপর ব্রক্ষলোক যেখানে আত্মার অবস্থান নিশ্চিত করতে উত্তর পুরুষেরা সৌরাশ্বিন মাসের অম্যাবস্যায় তর্পণ করে। পাশাপাশি পূর্বপুরুষের চলার পথকে আলোকিত করতে আকাশ প্রদীপ জ্বালানো হয়। শাস্ত্র এবং লোকায়ত বিশ্বাসের এমন মিশেল জন্ম দিয়েছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের।
শাস্ত্রমতে, মহালয়া হচ্ছে একটি অমাবস্যা তিথি। এ তিথি সাধারন পিতৃপুরুষের শ্রাদ্ধ তর্পণ করা হয়। এ দিন তর্পণ করলে পিতৃপুরুষের নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদের আর্শিবাদ প্রদান করেন। এছাড়া মহালয়ার দিনে দেবী দূর্গার বোধন করা হয়, বোধন অর্থ জাগরণ।
মহালয়া হল পিতৃপক্ষের দিন। এই দিন থেকেই দূর্গাপূজার সূচনা। এই দিনটিকে পিতৃপক্ষও বলা হয়। এই তিথি তাৎপর্যপূর্ণ। যারা পিতৃমাতৃহীন তারা তাদের পূর্বপুরুষের স্মরণ করে এই দিনে।
সনাতন ধর্ম অনুসারে এই দিন প্রয়াত আত্মাদের সমাবেশ ঘটে। এই আত্মাদের সমাবেশকেই ‘মহালয়’ বলে। এই মহালয় থেকেই মহালয়া। এই দিনটিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল ও অন্ন অর্পণ করে। এই পূর্বপুরুষদের উদ্দেশ্যে স্মরণ অন্ন ও জল সাধারণত গঙ্গাজলেই অর্পণ করাকে তর্পণ বলা হয়। এই ক্ষেত্রে পূর্বপুরুষদের মধ্যে যদি কারও পূত্র সন্তান না থাকে তখন তার উদ্দেশ্যেও তর্পণ করা হয়। তার স্মৃতিতেও অঞ্জলি প্রদান করা হয়ে থাকে।
মহাভারতে কর্ণ প্রয়াত হলে তাকে খাদ্য হিসাবে দেওয়া হয় স¦র্ন ও অন্যান্য মূল্যবান সামগ্রী। অন্নদান তাকে একেবারেই করা হয়নি। কর্ণ এর কারণ জানতে চাইলে ইন্দ্র মতান্তরে যমরাজ তাকে জানান যে, তিনি জীবিতাবস্থায় স্বর্ণ ও অন্যান্য মূল্যবান সামগ্রী দান করেছেন। ভুলেও তিনি পূর্বপুরুষদের অন্ন ও জলদান করেননি। কাজেই এটি খাদ্য। তখন কর্ণ এর সমাধান চাইলেই, তাকে পুনরায় মর্ত্যে ষোল দিনের জন্য পাঠানো হয় পূর্বপুরুষদের অন্ন ও জলদান করতে। কর্ণ মর্ত্যে গিয়ে তা যথাযথ ভাবে পালন করেন। তাই এই সময়টাকে পিতৃপক্ষ বলা হয়। এর পরিসমাপ্তি হয় অম্যাবস্যার দিনটিতে। এইজন্য এই দিনটি মহালয়া।
আর এই মহালয়া থেকেই দেবীপক্ষের সূচনা এবং তা শেষ হয় কোজাগরী লক্ষীপূজা সমাপ্তির মধ্যদিয়ে। এই সময়টাকে বলা হয় দেবীপক্ষ। অতি প্রাচীন স্মরণীয় তিথি মহালয়া। যে তিথি পিতৃলোকের উদ্দেশে জ্ঞাপন করা হয় তা হলো শ্রদ্ধা। প্রয়াত পিতৃমাতৃগণের তথা পিতামাতা ও তাদের পূর্বপুরুষদের আত্মার তৃপ্তি ও আলোকের জ্যোতির্ময়লোকে উত্তরণের উদ্দেশ্যে বিশেষ তর্পণ করা হয়। মহতের আলয় মহালয়।
শ্রীমদ্ভগবদ গীতায় আছে আত্মা বিনাশ হয় না। আত্মা অবিনশ্বর সেই কারণে বছরে অনÍত এক পক্ষকাল অর্থাৎ ভাদ্রের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি থেকে অম্যাবস্যা পর্যন্ত প্রেতপক্ষে অপর পক্ষে বা পিতৃপক্ষে তর্পণ করার বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল খাদ্য তর্পণ করার রীতি আছে শাস্ত্রে। হিন্দু পুরাণে আছে স্বর্গ ও মর্ত্যরে মাঝামাঝি একটি লোক আছে যার নাম পিতৃলোক। এই স্থানের অধীনশ্বর হলেন স্বয়ং যম, স্বর্গে যাওয়ার আগে বেশ কিছুকাল আত্মাকে এই লোকেই অবস্থান করতে হয়। কোন পরিবারের মৃত শেষ তিন পুরুষেই এখানে থাকতে পারেন অর্থাৎ সেই পরিবারের চতুর্থ কোনও পুরুষের মৃত্যু হলে তবেই পিতৃলোকের প্রথম পুরুষের আত্মা জল ও খাদ্য গ্রহন করতে পারেন না। বছরে এই একটি পক্ষেই শুধুমাত্র তারা তাদের উত্তরসূরীদের অর্পণ করা খাদ্য ও জল পেয়ে থাকেন। অন্য মতে রয়েছে, মৃতের আত্মা এই সময় পিতৃলোক ছেড়ে উত্তরসূরীদের গৃহে এসে অবস্থান করে। প্রকৃতপক্ষে তর্পণ প্রতিদিনই করতে হয়। তর্পণ সন্ধ্যার অন্তর্ভুক্ত বিষয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে অম্যাবস্যা পর্যন্ত তিথিতে তিল দিয়ে তর্পণ করার কথা শাস্ত্রে বলা হয়েছে। এ বিষয়ে শাস্ত্রে বলা হয়েছে। তীর্থে তিথি বিশেষ চ গঙ্গায়াং প্রেতপক্ষকে। নিষিদ্ধেহপি দিনে কুর্য্যাত্তপণং তিলমিশ্রিতং অর্থাৎ যেকোন তীর্থেস্থানে কাশী বৃন্দাবন ত্রিপুরেশ্বরী ইত্যাদি। অমাবস্যা তিথিতে গঙ্গা নদীতে এবং ভাদ্র মাসের প্রতিপদ তিথি থেকে অম্যাবস্যা পর্যন্ত তিথিতে তিল দিয়ে তর্পন করতে হয় । প্রসঙ্গত : উল্লেখ্য যে, গঙ্গা ভারতের শ্রেষ্ঠ নদী। স্বর্গে মন্দাকিনী পাতালে ভোগবতী আর মর্ত্যে গঙ্গা বা অলকানন্দা নামে নদীটি প্রবাহিত হচ্ছে। কপিল মুনির অভিশাপ থেকে ষাট হাজার পূর্ব পুরুষকে উদ্ধার করার জন্য ভগীরথ ব্রক্ষ, শিব সাধনার দ্ধারা মর্ত্যলোকে এই গঙ্গাকে আনয়ন করেছিলেন সত্যযুগের উৎপত্তি দিনে। এই গঙ্গাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভারতের বিরাট সভ্যতা সংস্কৃতি ও কৃষি। তাই মহালয়ার দিন দলে দলে লোক তর্পণ করেন গঙ্গায়। হিন্দু পৌরাণিক কাহিনীতে আছে-মহাভারতের কুরুক্ষেত্র খ্যাত বিখ্যাত যুদ্ধের পর নিহত কর্ণের আত্ম্ার যখন স্বর্গে যায়, তখন তাকে মণিমাণিক্যের খাদ্যদ্রব্য পরিবেশন করা হয়। বিস্মিত কর্ণ তখন দেবরাজ ইন্দ্রের কাছে জানতে চান, কেন তাকে খাবারের পরিবর্তে মনিমাণিক্যে পরিবেশন করা হলে। এর উত্তরে ইন্দ্র বলেন, জীবিত অবস্থায় মহাবীর কর্ণ কখনোই তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধকর্ম সম্পন্ন করেননি। তাই তার প্রাপ্য খাদ্য হিসাবে এই মণিমাণিক্যে দেওয়া হয়েছে। দেবরাজ ইন্দ্রের আদেশে অনুতপÍ কর্ণকে ১৬ দিনের জন্য মর্ত্যে ফিরে যেতে হয়। কর্ণ তখন তার মৃত পূর্বপুরুষদের শাস্ত্রীয় মতে খাদ্য ও জলদান করে তাদের আত্মার শান্তি বিধান করে প্রায়শ্চিত্ত করে আবার স্বর্গে ফিরে যান। এরপর থেকে এই ১৬ দিন ব্যাপী সময়কে পিতৃপক্ষ প্রেতপক্ষ বা অপরপক্ষ ধরা হয়। এই মহালয়ার পরই আসে দেবীপক্ষ বা মাতৃপক্ষ যা চলবে লক্ষীপূজো পর্যন্ত। স্নান সেরে নাভিসমান জলে দাড়িয়ে অর্পণ করতে হয়। গৃহে করতে হলে সোনা, রুপা বা তামা ব্যবহার করতে হয়। প্রথম ব্রক্ষা, বিষ্ণু এবং মহেশ্বরের উদ্দেশ্যে তর্পণ করতে হয়। পরে দেবতা ও ঋষিদের তর্পণ করতে হয়। শেষে বংশের পূর্ব পুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে হয়। “ও আব্রক্ষস্তম্ভ পর্যন্তং জগৎ তৃপ্যতু” এই মন্ত্রে বিশ্বের প্রানীকুল, তৃণকুল সবাই তৃপ্তি হোক বলা হয়েছে। এত উদারতা আর কোথাও খুজে পাওয়া যায় না। “ও আব্রক্ষ ভুবনাল্লোকা” মন্ত্রে বলা হয়েছে পিতৃলোক নিবাসী পিতৃগণ দেবীপক্ষে বিষ্ণুলোক গমন করে। আমার দেওয়া জল তাদের আলোকিত পথযাত্রার পথেয় হবে। মার্কন্ডেয় পুরাণে উল্লেখ আছে, পূর্ব পুরুষরা তর্পণে সন্তুুষ্ট হলে উত্তরসূরীদের স্বাস্থ্য ধন মান জ্ঞান ও দীর্ঘায়ূ দান করেন। এমনকি স্বর্গে গমনের ও মোক্ষ লাভের আর্শীবাদ দিয়ে থাকেন। হিন্দু শাস্ত্রে এই তর্পণ শুধু হিন্দু সমাজে সীমাবদ্ধ নয় জগৎবাসীদের মঙ্গলজনক অনুষ্ঠান। এটা মানবধর্মের বিকাশে ভারতীয় আর্য ব্যবস্থা। অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ তখন ত্রিশক্তি ব্রক্ষা, বিষ্ণু ও মহেশ্বরের নারীশক্তি সৃষ্টি করেন। তিনিই মহামায়ারূপি দেবী দূর্গা। দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দেবী দূর্গা। এ জন্যই বিশ্বাস করা হয়, এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয় এনে দেয় বলে শাস্ত্রমত রয়েছে।
মহালয়া মানে পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের শুরু। হিন্দুধর্ম মতে, পিতৃপক্ষ পূর্বপুরুষের তর্পণাদির জন্য প্রশত এক বিশেষ পক্ষ । হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যাক্তির পূর্বের তিন পুরুষ পর্যন্ত পিতৃলোক বাস করেন। এই লোক স্বর্গ ও মর্ত্যরে মাঝামাঝি স্থানে অবস্থিত। পিতৃলোকের শাসক মৃত্যুদেবতা যম। তিনিই সদ্য মৃত ব্যাক্তির আত্মাকে মর্ত্য থেকে পিতৃলোকে নিয়ে যান। পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মেও একজন লোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মায় [ঈশ^র] লীন হন এবং এই প্রক্রিয়ায় তিনি শ্রাদ্ধানুষ্ঠানে উর্ধ্বে উঠে যান। এই কারণে কেবল মাত্র জীবিত ব্যাক্তির পূর্ববর্তী তিন প্রজন্মের শ্রাদ্ধানুষ্ঠান হয়ে থাকে এবং এই শ্রাদ্ধানুষ্ঠানে যম একটি গুরূত্বপূর্ন ভূমিকা পালন করেন।
ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য। আসল দূর্গা পূজা হলো বসন্তে, সেটাকে বাসন্তী পূজা বলা হয়। শ্রীরামচন্দ্র অকাল অসময়ে পূজা করেছিলেন বলে এই শরতের পূজাকে দেবীর অকাল বোধন বলা হয়। হিন্দু ধর্মে কোন শুভ কাজ করতে গেলে, যেমন ধরুন বিবাহ করতে গেলে প্রয়াতদের উদ্দেশ্যে অথবা যাদের পিতামাতা নেই তাদের পিতামাতার জন্য সাথে সমগ্র জীব জগতের জন্য তর্পণ করতে হয়। কার্যাদি অঞ্জলি প্রদান করতে হয়। যেটা তর্পণ করা নামে পরিচিত। ভগবান রামচন্দ্র লঙ্কা বিজয়ের আগে এদিনে এমনই করেছিলেন। সেই অনুসারে এই মহালয়ার তিথিতে যারা পিতৃ-মাতৃহীন তারা তাদের পূর্বপুরুষের স¦রণ করেন। পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করেন। সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মার মর্তে পাঠিয়ে দেয়া হয়্ এবং প্রয়াত আত্মাদের যে সমাবেশ হয় তাহাকে মহালয় বলা হয়। মহালয় থেকে মহালয়া। অর্থাৎ একটা বিশেষ ক্ষণ যখন পিতৃপুরুষের মর্তে আসেন তাদের উত্তর পুরুষের হাতে জলগ্রহন করতে বা তর্পণ গ্রহন করতে। মহালয়ার পরেই অমাবস্যা পড়ে। পিতৃপক্ষের সেটি শেষদিন। পৌরণিক মতে মহাভারতের মহাযুদ্ধে কর্ণ যখন মারা যান তখন তার আত্মার খাদ্য হিসিবে গয়না উৎসর্গ করা হয়। বিস্মিত বিমূঢ় কর্ণ এর কারণ জানতে চান দেবরাজ ইন্দ্রের কাছে। ইন্দ্র জানান যে, কর্ণ তার জিবদ্দশায় কখনও পূবপুরুষের প্রতি খাবার জল অর্পণ করেননি, বরং তার দানের বিষয় ছিল শুধুই সোনা। আর সেই কর্মফলই তার প্রতি ফিরে এসেছে। কর্ণ তা জানতেন না বলে তাকে ১৬ দিনের জন্য পৃথিবীতে ফিরে আসতে সুযোগ দেওয়া হয়। যাতে তিনি পিতৃপুরুষের জল খাবার অর্পণ করতে পারেন। এই সময়ে কালই পিতৃপক্ষ হিসাবে পরিচিত হয়। মহালয়া পক্ষে পনেরটি তিথির নাম হল : প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্ঠমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চর্তুদশী ও অম্যাবস্যা। এইদিনেই দেবীর চক্ষুদান করা হয়।
মহালয়ার সাথে দূর্গা পূজার সরাসরি কোনো যোগসূত্র নেই বললেই চলে। কিন্তু এইদিন বাঙ্গালি ঘরে ঘরে বাজে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ’মহীষাসুরমর্দীনি। ফলে মহালয়া বাঙ্গালীর সংস্কৃতির সাথে মিশে গেছে। এইদিনটা এলো মানে পূজো এসে গেছে,’জাগো দূর্গা’।
২০২৩ এ পঞ্জিকা অনুসারে, ‘মহাষষ্ঠী’ পালিত হবে ২০ অক্টোবর শুক্রবার। ‘মহাসপ্তমী’ পালিত হবে ২১ অক্টোবর শনিবার। ‘মহাঅষ্টমী’ ২২ আক্টোবর রবিবার। ‘মহানবমী’ পালিত হবে ২৩ অক্টোবর সোমবার। ‘বিজয়াদশমী’ পালিত হবে ২৪ আক্টোবর মঙ্গলবার। এই বছর ষষ্ঠী ও সপ্তমী ও রবিবার পড়ায় দূর্গাপূজোয় দুটো ছুটির দিন নষ্ট হয়েছে। সপ্তমী ও অষ্টমী হবে শনি ও রবিবার। অর্থাৎ দূর্গেপূজোর মধ্যে ছুটি নষ্টের গল্প থেকেই যাচ্ছে।
২০২৩ এ দেবীর আগমন হবে ঘোটক অর্থাৎ গোড়ায়। শাস্ত্রনুসারে এর ফল ছত্রভঙ্গ তরঙ্গমে ’অর্থাৎ সামাজিক রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বৃদ্ধি পাবে। এর ফলে রাজায় রাজায় বা রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ সূচিত হতে পারে। সামাজিক ও রাজনৈতিকস্তরে ধ্বংস ও অস্থিরতা বিরাজ করতে পারে। এক কথায় ছত্রভঙ্গম। একই বাহনে আসা-যাওয়া হওয়ায় তা অত্যন্ত অশুভ ইঙ্গিতবাহী বলে আশষ্কা করা হচ্ছে এবারের দূর্গাপূজা।
দূর্গাপূজোর কদিন পরেই কোজগরী লক্ষীপূজো। ২০২৩ এ কোজগরী লক্ষীপুজো পড়েছে ২৮ অক্টোবর শনিবার। কালীপুজো ও দীপাবলি পালিত হবে ১২ নভেম্বর রবিবারে । তার দু-দিন পরে ১৪ নভেম্বর মঙ্গলবার ভাইফোটা ।
এছাড়া পঞ্জিকা অনুসারে, আগামী ২৯ অক্টোবর ২০২৩ রবিবার কোজগরী লক্ষীপূজো পড়েছে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী সেদিন ১০ কার্তিক ১৪৩০। পূর্ণিমা লাগবে ২৮ অক্টোবর বা ৯ কার্তিক রাত ৩ টে ৪২ মিনিটে এবং পূর্ণিমা ছেড়ে যাবে ২৯ অক্টোবর বা কার্তিক রাত ১টা ৫৬ মিনিটে। উদয়া তিথি অনুসারে কোজগরী লক্ষীপূজো পালিত হবে ২৯ অক্টোবর। এই বছরে দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহন হবে আগামী ২৯ অক্টোবর। চন্দ্রগ্রহন শুরু হবে ২৯ অক্টোবর রাত ১টা ৫ মিনিটে এবং গ্রহন ছেড়ে যাবে ২৯ আক্টোবর রাত ২টা ২৪ মিনিটি। গ্রহন থাকবে ১ ঘন্টা ২৯ মিনিট। গ্রহনের সূতক কাল শুরু হবে ২৮ অক্টোবর বেলা ২টা ৫২ মিনিটে এবং সূতক কাল শেষ হবে ২৯ আক্টোবর রাত ২ টা ২২ মিনিটে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories