সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

শেরপুরে অটো চালক এ-র মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ বার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কুচনিপাড়া থেকে এক মরদেহ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ৮ অক্টোবর রবিবার সকাল ৭টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহআলম (৪০) গোসাঁই পুর ইউনিয়নের আইলের কান্দা গ্রামের জসিম উদ্দিন ( ফকিরের ) ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, শাহআলম পেশায় একজন অটো চালক সে গতকাল ৭ অক্টোবর( শনিবার) সকালে তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায় পরিবারের ভরণ পোষণের দ্বায়িত্ব নিয়ে জীবিকার তাগিদে। রাতে অটো চালক শাহআলম বাড়িতে না ফেরায় তার বাবা জসিম ও পরিবারের লোকজন তাকে অনেক খুঁজাখুঁজি করে ব্যর্থ হয়।
এলাকাবাসি বলেন, অটোরিকশা চোরের কোনো চক্রের দল চালক শাহআলম কে মেরে তার অটোরিকশাটি ছিনতাই করেছে বলে ধারণা করেন।
৮ অক্টোবর রবিবার সকাল ৬ দিকে কুচনি পাড়া মোড় হতে করুয়া রাস্তার স্টিলের ব্রীজের পাশে ধান ক্ষেতের পানিতে পড়ে থাকা মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে বিষয়টি ঝিনাইগাতী থানা পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে পুলিশ ও শাহআলম এর স্বজনরা ঘটনা স্থানে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার ও সনাক্ত করে।
এসময় নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি তবে তার গলায় একটা রশি পেঁচানো ছিলো হয়তো রশি দিয়ে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে।
এসময়উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা পিপিএম, ঝিনাইগাতী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মনিরুল আলম ভুইঁয়া, এএসআই ফরিদ,ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউপি সদস্য ফিরোজ সহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল আলম ভুইয়া জানান, ডাক্তারী পরীক্ষার জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীণ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories