বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

শেরপুরে ৫শ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

শেরপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৩৬ বার

শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মাঝপাড়া গ্রামে ৮ অক্টোবর রোববার সকালে ৫শ গ্রাম গাঁজাসহ মোছা. লাইলী বেগম (৪০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে সদর থানার পুলিশ। ধৃত মাদক কারবারি লাইলী বেগম সদর উপজেলার চরমোচারিয়া মাঝপাড়া গ্রামের মৃত পারভেজ মিয়ার স্ত্রী।
গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রোববার সকালে সদর উপজেলার মাঝপাড়া গ্রামে মাদক কারবারি লাইলী বেগমের বসতবাড়ীতে অভিযান চালায়। এসময় তার বসতঘর তল্লাশী করে ৫শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছিল আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত নারী মাদক কারবারি লাইলী বেগম দীর্ঘদিন ধরে তার বসতবাড়ীতে গাঁজা বিক্রয় করে আসছিল। এঘটনায় শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories