হালুয়াঘাট পৌর সভার সার্বিক উন্নয়নের মাস্টারপ্লান তৈরী করা জন্য উপজেলা পরিষদ কনফারেন্স রুমে পৌর সভার বিশিষ্ট জনদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা মেয়র খায়রুল আলম ভূঞার সভাপতিত্বে এই আলোচনা সভায় উপস্থিত থেকে মতবিনিময় ও বক্তব্য প্রদান করেন, আওয়ামীলীগ নেতা চয়ন সরকার,কৃষকলীগ সভাপতি সাহাবদ্দিন উমর সাকী, প্রেসক্লাব সভাপতি ও আওয়ামী লীগ নেতা শাহ আলম, সমীর সরকার লিটন, ধান ব্যাবসায়ী সমিতির সভাপতি হুমায়ম কবির মানিক, যুব মহিলালীগ সভানেত্রী হাসিনা বেগম। বক্তারা আগামী পৌর সভাকে সুন্দর করে গড়ে তুলার জন্য বিভিন্ন দিগ তুলে ধরে প্রস্তাবনা দেন,পৌর মেয়র প্রস্তাবনা গুলি গ্রহন করে বলেন, আগামী পৌরসভাকে সুন্দর করে গড়ে তুলার ক্ষেত্রে, আজকের এই প্রস্তাবনা গুলি বাস্তবায়নের জন্য তিনি এবং তার পরিষদ কাজ করে যাবেন বলে উল্লেখ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা মনছুর আহমদ,অধ্যাপক মজিবুর রহমান,জালাল উদ্দিন আহমেদ, শহিদুল ইসলাম সহিদ, মেয়র মকবুল হেসেন, আবু জামান, আবদুল আজিজ, সাজ্জাদ হোসেন, সোহেল কবিরসহ সকল কাউন্সিলর, পৌর কর্মকর্তা ও পৌর সভার বিশিষ্ট জন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর সভার নির্বাহী কর্মকর্তা ওয়াদুদ ভূঞা।
Leave a Reply