বঞ্চনা, লাঞ্চনা নিপাত যাক,দ্রোহের আগুনে জেগে উঠুক বৈচিত্র্যের, ঐক্যের অসাম্প্রদায়িক শোষণ, সমাজ। এই দাবীকে সামনে রেখে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন বাগাছাস কেন্দ্রীয় কমিটির জাতীয় সম্মেলন/২৩ হালুয়াঘাট উপজেলা অডিটোরিয়াম ৩০০ আসন বিশিষ্ট হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি জুয়েল আরেং এমপি,উপস্থিত হয়ে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ছাত্র সংগঠন কে অবশ্যই ঐক্যবদ্ধ থেকে নিজেদের দাবী গুলি আদায় করতে হবে । সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লিংকন দিব্রা, প্রধান বক্তা উপাধ্যক্ষ রেমন্ড আরেং,কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড,আব্দুল মান্নান চৌধুরী,উপাচার্য প্রসিডপি ইউনিভার্সিটি, ডেভিড রানা চিসিম,উপজেলা চেয়ারম্যান ধোবাউড়া,খায়রুল আলম ভূঞা মেয়র হালুয়াঘাট,পাস্টার আনোয়ার হোসেন নির্বাহী পরিচালক হীড বাংলাদেশ, যষ্টিনা নকরেক মহিলা ভাইস চেয়ারম্যান মধুপুর, প্রসাদ চাম্বুগং সাবেক সভাপতি কেন্দ্রীয় কমিটি, মৃণাল কান্তি সাংমা আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা কমিটি, সৌরেন আরেং সেং সাবেক সভাপতি,জেমস চিরান,অর্পন যেত্রা সহ আন্যান্য নেতৃবৃন্দ। দ্বিতীয় অধিবেশন রাত্রে কাউন্সিল অনুষ্ঠিত হয় । এতে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন(বাগাছাস)-এর নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি-মি.রেডক্লিফ ডিব্রা, সাধারণ সম্পাদক-প্যাট্রিক চিসিম, সাংগঠনিক সম্পাদক- মি.নিকসেং চিসিম নির্বাচিত হন।
Leave a Reply