হালুয়াঘাটে প্রথম বারের মত হালুয়াঘাট টু ময়মনসিংহ রোডে বিআরটিসির দ্বিতল বাস সার্ভিস চালু হয়েছে। ইতিপূর্বে এর শুভ উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ জুয়েল আরেং। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বি আর টি সি)ময়মনসিংহ আয়োজনে হালুয়াঘাট উত্তর বাজার শহীদ সৃতি সংসদ প্রাঙ্গনে হালুয়াঘাট টু ময়মনসিংহ বিআরটিসি দ্বিতল বাস সার্ভিস এর শুভ উদ্বোধনকালে জুয়েল আরেং এমপি বলেন, এটা বাংলাদেশ আওয়ামিলীগ সভানেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হালুয়াঘাট বাসির জন্য তার জন্মদিনের উপহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র খায়রুল আলম ভূঞা । আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক মাযাহারুল ইসলাম শামীম, পেনেল মেয়র মকবুল হেসেন, কাউন্সিলর আঃ আজিজ,সোহেল কবির,সাজ্জাদ হোসেন লিমন,আওয়ামিলীগ নেতা সহিদুল ইসলাম, ইমরান মোহামদ হান্নান, আবদুর রহমান সভাপতি, শিবলু খান, সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ, হালুয়াঘাট পৌরসভার সকল কাউন্সিলর, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ও বিআরটিসির কর্মকর্তা কর্মচারীসহ অন্যান্য নেতৃবৃন্দ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাফর আহমেদ, ম্যানেজার (অপারেশন) বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র।
Leave a Reply