শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

অর্ধকোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৫৫ বার

শেরপুরে একান্ন লাখ টাকা মূল্যের হেরোইনসহ শামীম হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।
শেরপুর সদর উপজেলার জামালপুর-শেরপুর মহাসড়কের নন্দীর বাজার তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪।
র‌্যাব-১৪ ময়মনসিংহ এর অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেন গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন।
কারবারি শামীম হোসেন নওগাঁ জেলার পোরশা উপজেলার খরপা বাজারপাড়া এলাকার ফিরোজ আলীর ছেলে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ জামালপুর শেরপুর-জামালপুর মহাসড়কের নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। অভিযানকালে সিএনজিযোগে ওই যুবক জামালপুর থেকে শেরপুর হয়ে বকশিগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় সিএনজি থামিয়ে তল্লাশি চালালে ৫১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার বাজার মূল্য একান্ন লাখ টাকা। আটক করা হয় হেরোইন বহনকারী যুবক শামীমকে।
র‍্যাব আরও জানায়, কারবারি শামীম চল্লিশ হাজার টাকার বিনিময়ে হোরোইনের চালানটি বগুড়া থেকে বকশিগঞ্জে পৌঁছে দেওয়ার কাজ করছিল। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। শামীমকে রাতেই শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৪ ময়মনসিংহ এর অপারেশনস্ অফিসার মোঃ আনোয়ার হোসেন বলেন, অপরাধ ও মাদক দমনে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories