সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

পালিত কন্যাকে কয়েক দফায় ধর্ষণের পর হত্যা, ঘাতক পিতা আটক

যশোর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৯ বার

যশোর-ঝিনাইদাহ সড়কের সাতমাইল এলাকায় একটি ফিলিং স্টেশনের পিছনে রেললাইনের পাশে পড়ে থাকা মরদেহের পরিচয় মিলেছে।
সে সাতক্ষীরা জেলা সদরের ছলিমপুর গ্রামের তৌহিদুল ইসলামের মেয়ে আখি মনি (১৫) যশোর ডিবি পুলিশ জানিয়েছে, আখি মনির সৎ পিতা মিন্টু সর্দার একাধিকবার ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা করে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় তাকে। আটক মিন্টু সরদার ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার দারিয়াপুর গ্রামের সোলেমান সর্দারের ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) বিলাল হুসাইন এসব তথ্য জানান।
তিনি বলেন, মিন্টু সরদার তার সৎ মেয়ে আখি মনিকে চৌগাছায় বলুহর মেলা দেখাতে নিয়ে আসে গত ১৬ সেপ্টেম্বর। মেলা দেখে যশোর রেলস্টেশনে হোটেল বৈকালীতে ওঠে। রাতে মিন্টু সরদার আখি মনিকে ইচ্ছা বিরুদ্ধে কয়েক বার ধর্ষণ করে। ১৭ সেপ্টেম্বর রাতে হোটেল ত্যাগ করে রেলস্টেশনের পাশে একটি ঝোপের ভিতরে আবার তাকে ধর্ষণ করে। রাত ১১টার দিকে ট্রেনে করে নিজ বাড়ি ফেরার পথে ট্রেনের ভেতর তাকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যা করে যশোর সদর উপজেলার সাতমাইল মথুরাপুর গ্রাম এলাকায় চলন্ত ট্রেন থেকে তাকে‌ ফেলে দেয়। পরের দিন সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। জেলা গোয়েন্দা ডিবি পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিন্টু সরদারকে আটক করে। আটক মিন্টুকে খুলনা রেলওয়ে থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন।
এ ঘটনায় আখির মা নুরজাহান বেগম মিন্টু সরদারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ হত্যাকাণ্ডের ঘটনায় খুলনা জিআরপি থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী মৃধা বলেন, আখি মনি হত্যাকাণ্ডের ঘটনায় খুলনা জিআরপি থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং ৩। মামলাটি যশোর জিআরপি পুলিশের এসআই মিজানুর রহমান মোল্লা তদন্ত করবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories