মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে এক হাজার পিছ ইয়াবাসহ আটক-২

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪০ বার

কুমিল্লা সদর জগন্নাথপুর এলাকায় মোটরসাইকেল যোগে ইয়াবা পাচারকালে ১ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।
এসময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে ডিবি পুলিশ। আটককৃতরা হলো: মোঃ মামুন মিয়া (৩৮),কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর (লস্কর পুকুরের পাড়ের পশ্চিম পাড় কালা মিয়ার বাড়ির মৃত হারুন মিয়ার ছেলে ও মোঃ জসিম( ৩৬), ৬নং জগন্নাথপুর ইউনিয়ন ঝাকুনীপাড়া গ্রামের মৃত হিরণ মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত উপ-পরিদর্শক (এস.আই) তুষ্টলাল বিশ্বাস, উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইদুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এ.এ.আই) মোঃ আব্দুল্লাহ এবং (এ.এস.আই) আব্দুস সালাম ও সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে জেলার সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউপির ১নং ওয়ার্ডের জগন্নাথপুর সাকিনস্থ জনৈক সোহাগের বাড়ীতে প্রবেশের রাস্তার জনৈক নাজির এর অটোরিক্সা গ্যারেজের সামনে রাস্তার উপর মোঃ মামুন মিয়া ও মোঃ জসিম এর দেহ তল্লাশী করে ১০০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসময় মাদক চোরাচালান কাজে ব‍্যবহৃত একটি কালো রংয়ের পালসার মোটর সাইকেল জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া জানান,
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে গ্রেফতারকৃতদের স্থানীয় থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories