মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার রেখে পালিয়েছে চালক

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ বার

কুমিল্লা বুড়িচং বাকশীমুল ইউপির হরিপুর এলাকায় পুলিশ দেখে ৫০ কেজি গাঁজাসহ ১টি প্রাইভেটকার সড়কে ফেলে রেখে পালিয়ে যায় গাড়ির চালক। পরে পুলিশ গাড়িটি তল্লাশি করে ৫০ কেজি গাজাসহ গাড়িটি জব্দ করে পুলিশ।
পলাতক আসামী মোঃ ফাইজুল ইসলাম (৪১) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাইজুরা গ্রামের সিকদার বাড়ির সিকদারের ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানায় কর্মরত উপ-পরিদর্শক (এস.আই) মোঃ নূরুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করা কালে বুড়িচং উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়নের অন্তর্গত ছোট হরিপুর সাকিনস্থ মোঃ সুরুজ মিয়ার চাউলের মিলের সামনে বাগড়া-কুমিল্লা গামী পাকা সড়কের উপর উপস্থিত হলে বাগড়ার দিক হতে আসা একটি প্রাইভেটকার আসতে দেখে থামানোর জন্য সংকেত দিলে গাড়ির চালক পুলিশের উপিস্থিত বুঝতে পেয়ে গাড়ী থামিয়ে গাড়ী হতে নেমে দৌঁড়ে পালিয়ে যায় চালক। পরবর্তীতে ফেলে যাওয়া প্রাইভেটকারটি তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় মাদক চোরাচালান কাজে ব‍্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার জানান, এঘটনায় পলাতক আসামি ফয়জুলের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories