রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

শেষ ওয়ানডের আগে অসুস্থ তাসকিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০ বার

এশিয়া কাপের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয় তাসকিন আহমেদকে। বিশ্বকাপ সামনে রেখে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডের দলেও রাখা হয়নি এ পেসারকে। তবে তৃতীয় ওয়ানডের দলে ঠিকই ছিলেন তিনি। কিন্তু পেটের পীড়ায় ভুগছেন এই পেসার।
আগামীকাল তাই কিউইদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ এ পেসার খেলবেন কিনা, তা নিয়ে জেগেছে শঙ্কা।
আজ সোমবার গণমাধ্যমকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘তাসকিনের কোনো চোট নেই। তার একটু ফুড পয়েজনিং হয়েছে। আমার মনে হয়, সে ঠিক হওয়ার পথে। তাকে বিশ্রাম নিয়ে ঔষধ খেতে পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু ফুড পয়েজিংয়ের ব্যাপার, সেরে উঠতে একদিনও লাগতে পারে দুদিনও লাগতে পারে। ’
টানা তিন ম্যাচ বিশ্রামের পর বিশ্বকাপকে সামনে রেখেই মূলত ফেরানো হয়েছে তাসকিনকে। তবে না খেললেও নিয়মিত অনুশীলন করে গেছেন এই পেসার। বিসিবির প্রধান চিকিৎসক যেহেতু জানিয়েছেন ফুড পয়েজনিং হয়েছে। তাই বলা যায় তাসকিনের সেরে ওঠার সম্ভাবনাই বেশি।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৮৬ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে স্বাগতিকেরা। সিরিজ হার এড়াতে আগামীকাল জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories