শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বগুড়ার সেই মোহাম্মদ আলী হাসপাতাল হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা পাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৮৯ বার

হাইকোর্টের নজরে আনার পর বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সংকটের সামাধানের উদ্যোগ নেয়া হয়েছে। আজ শনিবার (৩ জুলাই) সুপ্রিমকোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এ কথা জানান।

তিনি বলেন, বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সংকটে সাত করোনা রোগীর মৃত্যু হয়েছে। আরো ১০ জন রোগীর অবস্থা মুমূর্ষ- এমন সংবাদ গণমাধ্যমে দেখে মধ্যরাতেই সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে বিচারপতি এম, ইনায়েতুর রহিমকে অবহিত করি। এরপর বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে দেখতে বলেন আদালত। 

তিনি বলেন, রাতেই অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য মহাপরিচালকের সাথে কথা বলেন। আগামীকাল রবিবারের মধ্যে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সংকটের সামাধান হবে।

হাইকোর্ট বেঞ্চকে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, রবিবারের মধ্যে ১০ থেকে ১৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সরকারিভাবে ওই হাসপাতালে পৌঁছে দেয়া হবে।

তিনি বলেন, গতকাল রাতে আদালত আমার কাছে জানতে চেয়েছিলেন বিষয়টা কী। আমি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সাথে এ নিয়ে কথা বলেছি। জরুরি ভিত্তিতে আগামীকালের মধ্যে ১০ থেকে ১৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সেখানে লাগিয়ে দিবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories