রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

এশিয়ান গেমস : প্রথমবারই ভারতের স্বর্ণ জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০ বার

এশিয়ান গেমসে নারী ক্রিকেটের অন্তর্ভুক্তি হলো তৃতীয়বার। ভারত প্রথমবার অংশ নিয়েই জিতলো স্বর্ণ। সোমবার ফাইনালে হাংজুর ঝিলং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট ফিল্ডে দাপট দেখিয়ে তারা হারালো শ্রীলঙ্কাকে।
১৯ রানে হেরে রৌপ্য পদক পেয়েছে শ্রীলঙ্কা। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। গত দুইবারের স্বর্ণজয়ী পাকিস্তান প্রথমবার নারী ক্রিকেটে খালি হাতে ফিরছে।
নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে অধিনায়ক হিসেবে ফেরেন হারমানপ্রীত কৌর। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। শেফালি ভার্মাকে (৯) শ্রীলঙ্কা দ্রুত ফেরালেও স্মৃতি মান্ধানা (৪৬) ও জেমিমাহ রদ্রিগেজ (৪২) ভারতকে শক্ত অবস্থানে নেন। তাদের জুটি ছিল ৭৩ রানের। শেষ দিকে লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ১১৬ রানে থামে ভারত।
জবাব দিতে নেমে তিতাস সাধুর (৩/৬) তোপে পড়ে শ্রীলঙ্কা। পাওয়ার প্লের মধ্যে টপ অর্ডারের তিন উইকেট নেন এই পেসার। মাঝের ওভারগুলোতে শ্রীলঙ্কার মিডল অর্ডার আশা জাগালেও ভারতীয় স্পিনাররা রানের লাগাম টেনে ধরেন এবং নিয়মিত বিরতিতে উইকেট নেন।
শ্রীলঙ্কা ইনিংস শেষ করে ৮ উইকেটে ৯৭ রানে, জয় থেকে ২০ রান দূরে থাকতে। হাসিনি পেরেরা তাদের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories