রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯ বার

এশিয়ান গেমসে নারী ক্রিকেটারদের হাত ধরে বাংলাদেশ প্রথম পদক জিতলো। সোমবার হাংজুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।
৫ উইকেটে জিতে ব্রোঞ্জ পেলো বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেটে করে ৬৪ রান। বাংলাদেশ ১৮.২ ওভারে ৫ উইকেটে লক্ষ্য অতিক্রম করে।
পাকিস্তানকে ইনিংসের পঞ্চম বলেই ধাক্কা দেন মারুফা আক্তার। শাওয়াল জুলফিকার শূন্য রানে বোল্ড হন। পরের ওভারে আরেক ওপেনার আমিনকে (১) মারুফার ক্যাচ বানান নাহিদা আক্তার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান।
১৫তম ওভারে জোড়া আঘাত করেন স্বর্ণা আক্তার। শেষ ওভারে আরও একটি উইকেট নিয়ে তিনি বাংলাদেশের সফল বোলার। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন আলিয়া রিয়াজ। এছাড়া অধিনায়ক নিদা দার ১৪ রানে উল্লেখযোগ্য অবদান রাখেন।
লক্ষ্যে নেমে শামীমা সুলতানা ও সাথি রানীর ওপেনিং জুটিতে ভালো শুরু করে বাংলাদেশ। ২৭ রানে এই জুটি ভাঙে পঞ্চম ওভারে। ১৩ রান করেন শামীমা। নাশরা সান্ধু বল হাতে নিয়ে বাংলাদেশের ঘাম ছুটান। টানা তিন ওভারে ১৩ রানের ব্যবধানে তিন উইকেট নিলে বিপদে পড়ে বাংলাদেশ।
পাওয়ার প্লে শেষ হওয়ার পর সাথি ১৩ রানে নাশরার শিকার। নিজের পরের দুই ওভারে পাকিস্তানি বোলার ফেরান নিগার (২) ও সোবহানা মোস্তারিকে (৫)। বাংলাদেশ এই বিপদ কাটিয়ে ওঠে স্বর্ণার ব্যাটে হাল ধরেন। জয় থেকে ৮ রান দূরে থাকতে তার সঙ্গী রিতু ৭ রানে থামেন। বাকি পথ পাড়ি দেন স্বর্ণা ও সুলতানা খাতুন। স্বর্ণা ইনিংস সেরা ১৪ রানে অপরাজিত ছিলেন।
৯ বছর পর এশিয়ান গেমসে পদক পেলো নারী ক্রিকেট দল। এর আগে ২০১৪ সালের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশ রৌপ্য পদক জিতেছিল। এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সেই দলকে হারিয়ে ব্রোঞ্জ জিতলো। এই টুর্নামেন্টে তৃতীয়বার পদক পেলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ২০১০ সালে চীনে প্রথমবার তাদের গলায় রুপার পদক শোভা পায়। ওইবারও ফাইনালে তারা পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories