মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ভাগিনা দম্পতি’কে মারধর: প্রবাসী বোনের সম্পত্তি দখল গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই

গাজীপুরে প্যান্টের পকেটে ও লুঙ্গির ভাজে তিন হাজারের বেশী ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৩

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৩ বার

গাজীপুর জেলার জয়দেবপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৩ হাজার ১৮৯পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৫ হাজার টাকাসহ ৩ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো,আতাউল্লাহ (২৬), আরিফুজ্জামান সুরুজ(৩৫) ও মো: রায়হান(২১)। তাদের বাড়ি ভাবানীপুর এলাকায়। শনিবার(২৩ সেপ্টেম্বর) ভোররাতে জয়দেবপুর থানার এসআই মো: আব্দুল মমিন পিপিএম বিপি এর নেতৃত্বে পুলিশের একটি টিম এই অভিযান চালায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ‍ভিত্তিতে জয়দেবপুর থানাধীন ভাবানীপুর বাজারের ফরিদ খান মার্কেটের উত্তর পাশে জনৈক লতিফ মিয়ার বাড়ির উঠান থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীরা নিজেই তাদের প্যান্টের পকেট ও লুঙ্গির ভাজ থেকে সকল ইয়াবা বের করে দেয়। এসময় ইয়াবা বিক্রির ১৫হাজার টাকাও উদ্ধার করে পুলিশ।
এস আই আব্দুল মমিন জানান, এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। আসামীদের আদালতে পাঠানো সহ পরবর্তি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories