বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বাংলাদেশি গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের সংগঠনের যাত্রা শুরু জাল কাগজে বৈধতার ফাঁদ, অন্যের পারমিটে চাকরিমালয়েশিয়ায় দুই অভিযানে ১৭৪ বাংলাদেশিসহ ৩৩৭ অভিবাসী আটক অনলাইন প্রতারণা ও সীমান্ত অপরাধ ঠেকাতে মালয়েশিয়ায় ইমিগ্রেশন-মাল্টিমিডিয়া কমিশনের সমঝোতা টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি আসিফ নজরুলের একক সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা খান নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

রাতে বাসা থেকে বের হয়ে টঙ্গীতে ধর্ষণের শিকার এক তরুণী

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪ বার

টঙ্গীতে এক তরুণী (২০) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর ৪ টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই তরুণী দুই যুবককে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন কিশোরগঞ্জ জেলার লতিবাবাদ গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৭) ও জামালপুর জেলার শান্ত (২২)। তাঁরা টঙ্গীর মরকুন টেকা পাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বাস করতেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে শনিবার দুপুরে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনার পর পুলিশ ওই তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানায়, গত শুক্রবার রাত ১১টার দিকে ওই তরুণী মায়ের সঙ্গে অভিমান করে বাসা থেকে বেরিয়ে যান। পরে রাত প্রায় ৩টা পর্যন্ত টঙ্গীর আমতলী এলাকার একটি চায়ের দোকানে বসে থাকেন। পরে ওই তরুণী মরকুনটেক পাড়া এলাকায় তার বান্ধবীর বাসায় যান। বান্ধবীর ঘরে শোয়ার জায়গা না পেয়ে সেখানে কিছুক্ষণ অপেক্ষা শেষে নিজ বাসায় একা ফিরছিলেন। এ সময় রিকশাযোগে মরকুন কবরস্থান এলাকায় পৌঁছালে জাহাঙ্গীর ও শান্ত তাকে রিকশা থামিয়ে তুলে নিয়ে পাশের একটি নির্মাণাধীন ভবনে পালাক্রমে ধর্ষণ করেন। শনিবার ভোরে তরুণী অসুস্থ অবস্থায় নিজ বাসায় ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। পরে দুপুরে থানায় লিখিত অভিযোগ করলে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জানান, অভিযোগের পর জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories